বাংলা হান্ট ডেস্ক: পর্যটকদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। শুধু তাই নয়, পুজোর ছুটিতে যাঁরা কাশ্মীরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেছেন তাঁদের জন্যও এই প্রতিবেদনটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত হবে। মূলত, শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর (Airport) আগামী ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রানওয়ে মেরামতির কারণে বিমানবন্দরটি থেকে কোনও ফ্লাইট চলাচল করতে পারবে না। এদিকে, পরিষেবা সম্পূর্ণ বন্ধ হওয়ার আগে, জুলাই থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বিমানবন্দরটি প্রতি সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে বলেও জানা গিয়েছে। এদিকে, অক্টোবর মাস এমনিতেই উৎসবের মাস। ওই সময়ে দুর্গাপুজোরও ছুটি থাকে। এছাড়াও, বছরের ওই সময়ে দেশের অন্যান্য প্রান্ত থেকে বিপুল সংখ্যক পর্যটক কাশ্মীর ভ্রমণে আসেন।
উৎসবের মরশুমে ১৫ দিন বন্ধ থাকবে ভারতের এই গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট (Airport):
এমতাবস্থায়, ট্রাভেল এজেন্সিগুলি আশঙ্কা করছে যে বিমানবন্দর বন্ধ থাকার কারণে পর্যটকরা তাঁদের বুকিং বাতিল করে দেবেন। এর ফলে কাশ্মীরের পর্যটন শিল্পে ব্যাপক আর্থিক ক্ষতি হতে পারে। এদিকে, বিমানবন্দরের আধিকারিকরা জানিয়েছেন, রানওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে মেরামত করা প্রয়োজন।
Passenger Advisory from Srinagar Airport ✈️
As part of the planned runway maintenance works by the Indian Air Force, it is proposed that the runway at Srinagar Airport may remain unavailable on every Monday and Tuesday from 01 July 2026 to 30 September 2026.
Further, a total… pic.twitter.com/KZpVLKurwt
— Srinagar Airport (@SrinagarAirport) June 2, 2026
জারি হয়েছিল NOTAM: জানিয়ে রাখি যে, ভারতীয় বিমান বাহিনীর জারি করা NOTAM-এর পরিপ্রেক্ষিতে গত ৬ এপ্রিল থেকে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে। মূলত, কাজের সূত্রেই ৬ এপ্রিল থেকেই ফ্লাইট চলাচল স্থগিত ছিল। এখন ওই বিমানবন্দরে ফ্লাইটগুলি শুধু সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলাচল করছে।
আরও পড়ুন: জাতীয় সড়কে বন্ধ হবে VIP কালচার! টোল ট্যাক্সের নিয়মে বড় পরিবর্তনের প্রস্তুতি সরকারের
কাশ্মীরের পর্যটন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে: উল্লেখ্য যে, শ্রীনগর বিমানবন্দরে আগে সকাল ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত ফ্লাইট চলাচল করত। তবে, এবার অক্টোবর মাসজুড়ে বিমানবন্দরটি সম্পূর্ণ বন্ধ থাকতে পারে। এমতাবস্থায় হোটেল ও ভ্রমণ ব্যবসায়ীরা সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছেন।
আরও পড়ুন: অভ্যন্তরীণ কোন্দলের মধ্যেই বড় ধাক্কা! ঋণের জন্য ব্যাঙ্কের দ্বারস্থ টাটা গ্রুপের এই কোম্পানি
এদিকে, পর্যটনের জন্য অক্টোবর মাসটি সবচেয়ে ব্যস্ততম। ব্যবসায়ীরা জানিয়েছেন যে, উড়ান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের আগমন বন্ধ হয়ে যাবে এবং স্থানীয় ব্যবসা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।













