মাত্র ৬ বছরে ১৯ বার ডিভিডেন্ড! ১০ ভাগে বিভক্ত হতে চলেছে এই স্টক, সামনে এল রেকর্ড ডেট

Published on:

Published on:

Share Market
Follow

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) বিনিয়োগকারীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ব্রোকারেজ ফার্ম অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড স্টক স্প্লিটের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি স্টকগুলিকে ১০ টি ভাগে বিভক্ত করতে চলেছে। এদিকে, অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড ইতিমধ্যেই রেকর্ড ডেট ঘোষণা করেছে। যেটি এই সপ্তাহেই নির্ধারিত হয়েছে। উল্লেখ্য যে, এই ব্রোকারেজ ফার্মটি বিনিয়োগকারীদের ১৯ বার ডিভিডেন্ড প্রদান করেছে।

১০ ভাগে বিভক্ত হতে চলেছে এই স্টক (Share Market):

রেকর্ড ডেট: জানিয়ে রাখি যে, অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড স্টক এক্সচেঞ্জগুলিকে জানিয়েছে যে ১০ টাকা ফেস ভ্যালুর একটি স্টক ১০ ভাগে বিভক্ত করা হবে। এই স্টক বিভাজনের পর, কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা থেকে কমে ১ টাকা হবে। কোম্পানিটি আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখকে স্টক বিভাজনের রেকর্ড তারিখ হিসেবে ঘোষণা করেছে। এর মানে হল এই দিনে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেডের স্টক ১০ ভাগে ভাগ করা হবে।

Share Market

কোম্পানিটি ১৯ বার ডিভিডেন্ড প্রদান করেছে: উল্লেখ্য যে, অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড মাত্র ৬ বছরে ১৯ বার তার বিনিয়োগকারীদের ডিভিডেন্ড প্রদান করে কোম্পানিটি চলতি বছরের জানুয়ারিতে এক্স-ডিভিডেন্ড ট্রেড করেছিল। এরপর যোগ্য বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ২৩ টাকার ডিভিডেন্ড প্রদান করা হয়। ২০২৫ সালে, কোম্পানিটি প্রতি শেয়ারে ৪৮ টাকার ডিভিডেন্ড দেয়।

দীর্ঘমেয়াদে স্টকটি ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছে: জানিয়ে রাখি যে, অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড এক বছরে তার বিনিয়োগকারীদের মাত্র ৪.৩৯ শতাংশ রিটার্ন প্রদান করেছে। অ্যাঞ্জেল ওয়ান লিমিটেডের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ৩,২৮৩ টাকা। এর ৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ১,৯৪২ টাকা। কোম্পানির মার্কেট ক্যাপ ২২,৭০৬ কোটি টাকা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ‘ভোকাল ফর লোকাল’ অভিযানেই বাজিমাত! শুধুমাত্র হোলিতেই দেশজুড়ে ৮০,০০০ কোটির ব্যবসা

স্টকটি ৫ বছরে ৬৬৯ শতাংশ রিটার্ন প্রদান করেছে: এদিকে, বিগত ২ বছরে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেডের শেয়ারের দাম ২০ শতাংশ কমেছে। যদিও গত ২ বছর কোম্পানির জন্য ভালো ছিল না। তা সত্ত্বেও, অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড ৩ বছরে বিনিয়োগকারীদের ১২৯ শতাংশ রিটার্ন প্রদান করেছে। এদিকে, ৫ বছরে কোম্পানির শেয়ারের দাম ৬৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: আকাশেও ধ্বনিত হবে আত্মনির্ভরতার জয়গান! Embraer-এর সঙ্গে নয়া ইতিহাস তৈরির পথে আদানি গ্রুপ

ডিসেম্বর ত্রৈমাসিকের পারফরম্যান্স: এঞ্জেল ওয়ান লিমিটেড গত ১৫ জানুয়ারি তাদের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে যে অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য তাদের নিট মুনাফা ছিল ২৬৮.৬০ কোটি টাকা। যা বার্ষিক পরিপ্রেক্ষিতে ৪.৫ শতাংশ হ্রাস পেয়েছে।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।