ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতেই বাজিমাত! এই স্টকে রকেটের গতি, ফেব্রুয়ারিতেই ৭০ শতাংশের রিটার্ন

Published on:

Published on:

This stock increasing in month of February in the share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চিংড়ির ব্যবসার সঙ্গে যুক্ত কোম্পানি অবন্তী ফিডস লিমিটেডের স্টক (Share Market) টানা চতুর্থ দিনের জন্য তার শক্তিশালী উত্থান অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার অর্থাৎ ১২ ফেব্রুয়ারি, স্টকটি ১৮.৫৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,৪১৪.৭৫ টাকায় বন্ধ হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই স্টক বৃহস্পতিবার তার ৫২ সপ্তাহের সবোর্চ্চ স্তর ১,৪৩২.২০ টাকায় পৌঁছে গিয়েছিলাম। বর্তমান সময়ে শেয়ারবাজারে যেখানে চরম অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে সেখানে এই স্টক বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিচ্ছে।

শেয়ার বাজারে (Share Market) আলোচনার কেন্দ্রবিন্দুতে এই স্টক:

জানিয়ে রাখি যে, গত বুধবার কোম্পানিটি ডিসেম্বর ত্রৈমাসিকে প্রত্যাশার চেয়েও ভালো ফলাফলের কথা জানিয়েছে। অবন্তি ফিডসের কনসোলিডিটেড নিট মুনাফা বেড়ে ১৬৩ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকে ১৪১ কোটি টাকা ছিল। এদিকে, অপারেশন তথা পরিচালনা থেকে মোট আয় বেড়েও ১,৩৮৪ কোটি টাকা হয়েছে। যা এক বছর আগে ১,৩৬৬ কোটি টাকা ছিল। এদিকে, কোম্পানির EBITDA ৯.৪ শতাংশ বেড়ে ১৭৬ কোটি টাকা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মার্জিন ৫০০ বেসিস পয়েন্ট বেড়ে ১২.৭ শতাংশ হয়েছে। এই উন্নত মার্জিন স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে কোম্পানিটি খরচ নিয়ন্ত্রণে সফল হয়েছে।

This stock increasing in month of February in the share market.

বাণিজ্য চুক্তিতে লাভবান: এদিকে, অবন্তি ফিডসের স্টকে এই উত্থানের নেপথ্যে আরেকটি প্রধান কারণ হল ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি। পূর্বে, ভারতীয় চিংড়ি রফতানিতে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হত। যার ফলে শিল্পের উল্লেখযোগ্য ক্ষতি হত। ২০২৫ অর্থবর্ষে ভারতীয় চিংড়ি রফতানির প্রায় ৪৮ শতাংশ আমেরিকায় যাওয়ার কারণে, উচ্চ শুল্কের জেরে অনেক অর্ডার বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রায় ২,০০০ কোটি টাকার স্টক আটকে গেছে বা অন্যত্র চলে গেছে। এখন, শুল্ক কমে যাওয়ায় রফতানিকারীরা বড় স্বস্তি পেয়েছেন। যার প্রভাব স্টকে পড়েছে।

আরও পড়ুন: আর রেহাই নেই শত্রুদের! ১১৪ টি নতুন রাফাল কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৩.২৫ লক্ষ কোটির চুক্তি

স্টকের দাম: জানিয়ে রাখি যে, শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে অবন্তি ফিডসের স্টক এখনও পর্যন্ত প্রায় ৭০ শতাংশ বেড়েছে। এই স্টকটি টানা তৃতীয় বছর ইতিবাচক রিটার্ন প্রদান করেছে। ২০২৫ সালের ক্যালেন্ডার বছরে এই স্টকে ২২ শতাংশ বৃদ্ধি ঘটেছে। এদিকে, দীর্ঘমেয়াদে, স্টকটি ৩ বছরে ২৪৪ শতাংশ এবং ৫ বছরে ১৬৫ শতাংশের দুর্ধর্ষ রিটার্ন প্রদান করেছে।

আরও পড়ুন: জোর করে গ্রাহকদের বিক্রি করা যাবে না স্কিম! ব্যাঙ্কগুলির ‘দাদাগিরি’ বন্ধ করতে বড় পদক্ষেপ RBI-র

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।