অস্বস্তিতে শাসকদল, ব্যারাকপুরে বৃদ্ধ খুনে ধৃত তৃণমূল কাউন্সিলর, ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

Published on:

Published on:

Trinamool councilor Rabindranath Bhattacharya arrested for murdering elderly man in Barrackpore
Follow

বাংলা হান্ট ডেস্ক: ব্যারাকপুরে (Barrackpore) বৃদ্ধ মৃত্যুর অভিযোগে তৃণমূল (TMC) কাউন্সিলরের পুলিশ হেফাজত। তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি মারধর করায়, ৮১ বছরের এক বৃদ্ধের মৃত্যু ঘটে। সেই ঘটনাকে ঘিরে তোলপাড় ব্যারাকপুর। রবিবার এই কাউন্সিলরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস।

ব্যারাকপুরে(Barrackpore) বৃদ্ধ খুনে ধৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য

মৃত বৃদ্ধের বাড়ি যান ব্যারাকপুর পুরসভার উপ-প্রধান শ্রীপর্ণা রায়। নৃতের পরিবার তার সামনে ক্ষোভ উগড়ে দেয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার বিজেপি নেতা ও ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং-এর নেতৃত্বে চিড়িয়া মোড় অবরোধ করে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘এখন কাউন্সিলর পেটে লাথি মেরে, মেরে ফেলছে। এরপর ক্যাবিনেট মন্ত্রী, আরো কারও পেটে লাথি মেরে, মেরে ফেলবে বিধানসভার সামনে। সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ’।

আরও পড়ুন:‘সময়ের মধ্যে DA না মেটালে..,’ সুপ্রিম কোর্টের রায় সামনে আসতেই ময়দানে সরকারি কর্মীরা

রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাত দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। যদিও তিনি জামিনের আবেদন করেছিলেন কিন্তু আদালত তা খারিজ করে দেয়। বৃদ্ধের পুত্রবধূ ও ছেলে অভিযোগ জানিয়েছে যে, কাউন্সিলর অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, বৃদ্ধকে ধাক্কা মেরেছে ও সেই সঙ্গে লাথি চালিয়েছে।

আরও পড়ুন:উচ্চমাধ্যমিক পরীক্ষার আগেই সঙ্কট! সামাল দিতে বড় সিদ্ধান্ত সংসদের

Trinamool councilor Rabindranath Bhattacharya arrested for murdering elderly man in Barrackpore

রবিবারের ঘটনার পর একটা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বৃদ্ধ তুলসী অধিকারীকে হাত ধরে রাস্তা পার করাচ্ছেন এক ব্যক্তি। ফুটেজ দেখেই বোঝা যাচ্ছে, তিনি অসুস্থ, হাঁটতে কষ্ট হচ্ছে তাঁর। নিহত ব্যক্তির পরিবারের দাবি, পাশে বে আইনি নির্মাণের কারণে নিকাশি ব্যবস্থায় সমস্যা শুরু হয়। তারা কাউন্সিলর-এর কাছে অভিযোগও জানান। কিন্তু বেআইনি নির্মাণ যারা করছিল, তাদের পাশেই দাড়ান কাউন্সিলার। তারপরেই তারা পুরসভায় অভিযোগ জানায় আর তাতেই তৃণমূল কাউন্সিলার ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।