তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে তরুণীকে হেনস্থার অভিযোগ, বিচার চেয়ে হাইকোর্টে মামলা দায়ের

Published on:

Published on:

TMC student leader accused of harassing young woman, case filed in Calcutta High Court
Follow

বাংলা হান্ট ডেস্ক:কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) এর ক্যাম্পাসে তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে অভিযোগ উঠল এক ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি দেওয়ার। এই অভিযোগের প্রতি হাইকোর্টের(Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করিয়ে অভিযোগ জানান আইনজীবী রীতঙ্কর দাস।

শ্লীলতাহানির হুমকির অভিযোগ নিয়ে হাইকোর্টে(Calcutta High Court) মামলা দায়ের

আইনজীবী, অভিযোগ জানিয়েছেন, শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসের এক ছাত্রীকে হেনস্থা করেছে বহিরাগত তৃণমূল ছাত্রনেতা আয়ুব মোল্লা। থানায় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অভিযোগ জানাতে গেলে হুমকির মুখে পড়ে ওই ছাত্রী। তাই ওই ছাত্রী বর্তমানে যথেষ্ট ভয়ে রয়েছেন।

সরকারি কলেজ স্কুলে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ হওয়া নিয়ে এখন একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই অতিরিক্ত আবেদন জানিয়ে আয়ুব মোল্লার বিরুদ্ধে শ্লীলতাহানির হুমকি দেওয়ার অভিযোগের বিচার চেয়েছেন ওই ছাত্রী। এই আবেদন নিয়ে তিনি হাইকোর্টে যান এবং আদালত তাকে মামলা দায়ের করার অনুমতিও দিয়েছে।

আরও পড়ুন:বিস্মিত বিচারপতি সিনহা! শিক্ষকের করা মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

এর আগে কসবার ‘ল’ কলেজের ঘটনা নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য। সেই ঘটনায় মনোজিৎ মিশ্র সহ তিন জনের জড়িত থাকার অভিযোগ উঠেছিল। তাদের এখনও বিচার চলছে আলিপুর আদালতে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার এই ঘটনা। এবারও অভিযোগ সেই তৃণমূল ছাত্রনেতার বিরুদ্ধে।

আরও পড়ুন:কম দামে পাওয়া এই মাছ খেলে শরীরে কী হয়? বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ জানুন

TMC student leader accused of harassing young woman, case filed in Calcutta High Court

এদিকে শ্লীলতাহানির হুমকির অভিযোগ নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করার জন্য অনুমতি নেওয়ার ঘটনা, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মামলার শুনানি কবে হয় প্রধান বিচারপতির বেঞ্চে, সেটাই এখন দেখার। মামলা দায়ের করা হলে শুনানির আশ্বাস দিয়েছেন বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল।