ভয়াবহ রেল বিপত্তি! লাইনচ্যুত NJP–চেন্নাই সুপারফাস্ট, আতঙ্কে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের

Published on:

Published on:

Train Accident panic over rail mishap derailment of NJP-Chennai Superfast Express
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের বড়সড় দুর্ঘটনায় হাত থেকে বাঁচলেন যাত্রীরা। ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত নিউ জলপাইগুড়ি চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস। এই ঘটনায় ট্রেনে একটি অসংরক্ষিত কোচ ওর একটি কোচ লাইনচ্যুত হয়। তবে এখনো পর্যন্ত হতাহতর কোন খবরা খবর নেই। কিন্তু এই ঘটনায় যথারীতি আতঙ্কে সৃষ্টি হয়েছে যাত্রীদের মধ্যে।

রেল বিপত্তিতে আতঙ্ক, লাইনচ্যুত NJP–চেন্নাই সুপারফাস্ট এক্সপ্রেস (Train Accident)

সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ৯টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিউ জলপাইগুড়ি-চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস এদিন সকালে ভদ্রক ছেড়ে জাজপুরের দিকে যাচ্ছিল। সেই সময় জাখাপুরা স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে (Train Accident)।

Train Accident panic over rail mishap derailment of NJP-Chennai Superfast Express

আরও পড়ুন: Jio-র এক প্ল্যানে পুরো পরিবার! ৫০০ টাকারও কমে ৪টি সিমে আনলিমিটেড কলিং-ডেটা

জানা যাচ্ছে, স্টেশনের কাছে আপ লাইনে ট্রেনটি যখন যাচ্ছিল সেই সময় পর পর দুটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। এক যাত্রী জানান, হঠাৎ করেই প্রবল ঝাঁকুনি অনুভব হয়। আতঙ্কে ট্রেনের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে পড়েন অনেকেই। এই ঘটনার পর যাত্রীদের কথায়, ঘটনার সময় গতি অনেকটাই কম ছিল। যার কারণবশত বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

তবে এই খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনে থাকা সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। কারও কোনও আঘাত লাগেনি। পাশাপাশি পুরো ঘটনা তদন্ত করে দেখা হবে বলেও জানিয়েছেন রেলের ওই আধিকারিক। তবে এই ঘটনায় আপাতত ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

যদিও যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। একইসঙ্গে ট্রেনটিকে ট্র্যাকে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকবছরে একের পর এক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ (Train Accident)।