বাংলা হান্ট ডেস্ক: গরমের ছুটি পড়লে মানুষ কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। আর ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। এবার আপনি উত্তরবঙ্গে ঘুরতে গেলে বর্তমানে যে পরিমাণে পর্যটক চোখে পড়ে। সেখানে দাঁড়িয়ে আপনি কোনভাবেই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন না। কিন্তু শহরের কোলাহল ছেড়ে আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে যেতে পারেন উত্তর বঙ্গের ডুয়ার্সের এক অনন্য অফপিট গন্তব্য গারুচিরা। এইখানে গেলে পরে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন (Travel)।
চেনা ডুয়ার্সে অচেনা গ্রাম, গারুচিরায় ঘুরে আসবেন (Travel)
গারুচিরার সবচেয়ে বড় আকর্ষণ হল বন্য হাতির দল। তাছাড়া এখানে ঘুরতে আসছিলে আপনি হাতির পাল কে খুব কাছের থেকে দেখার সুযোগ পাবেন। তাছাড়া পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন এখানকার গ্রাম্য পরিবেশ। পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গারুচিরাকে ঘুরে দেখতে গেলে আপনি দেখতে পাবেন এইখানে রয়েছে সুকতি ও রেতি নদী (Travel)।

আরও পড়ুন: গরমে শিশুদের সুরক্ষা, স্কুলে ORS খাওয়ানো বাধ্যতামূলক করল সরকার
এছাড়াও গারুচিরা মূলত শান্তিপ্রেমীদের জন্য আদর্শ জায়গা। এখানে এসে শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোই সবচেয়ে বড় আনন্দ। এখানে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে বসে একান্ত সময় কাটাতে পারবেন।
তাছাড়া নদীর ধারে হেঁটে বেড়ানো, পিকনিক করা, পাখি দেখা, ট্রেকিং, এমনকি মাছ ধরা এসবই এখানে জনপ্রিয় কার্যকলাপ। একইসঙ্গে গ্রামের ভিতর দিয়ে হেঁটে বেড়ালেই আপনি অনুভব করবেন এক অন্যরকম শান্তি।
পাশাপাশি গারুচিরায় থাকার জন্য মূলত বনবাংলো বা ছোট রিসর্ট রয়েছে। এগুলোতে প্রয়োজনীয় সব বেসিক সুবিধা পাওয়া যায় এবং প্রকৃতির কাছাকাছি থাকার এক অসাধারণ অভিজ্ঞতা দেয় (Travel)।












