পাহাড়, সবুজ আর শান্ত পরিবেশের টানে এবারের সামার ভ্যাকেশনের ডেস্টিনেশন হতে পারে পুরুলিয়ার এই প্লেস

Published on:

Published on:

Travel avoid the crowds add Phutiari to your list for your next offbeat trip
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমের ছুটি পড়ার সময় চলে আসলো। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যাওয়া পরিকল্পনা করে থাকেন (Travel)। তবে আপনি যদি হাতে ছুটি বেশি না পেয়ে থাকেন। তাহলে একদিনের জন্য হলেও পরিবারের সকলকে নিয়ে ঘুরে আসতে পারেন পুরুলিয়ার এই জায়গা থেকে। যেখানে গেলে আপনি শহরের কোলাহল ভুলে যেতে পারবেন সহজেই। পাশাপাশি এইখানে গেলে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।

ভিড় এড়িয়ে অফবিট ট্রিপে এ বার তালিকায় রাখুন ফুটিয়ারি (Travel)

এখানে ঘুরতে আসলে অযোধ্যা-জয়ন্তী ছাড়াও রয়েছে পুরুলিয়ায় তিলাবনি। এজি এই পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম হলো কলাবনি ও লধুড়কার। এরই মাঝে ফুটিয়ারি। যদিও ফুটিয়ারি কোনও গ্রামের নাম নয়। কলাবনির পাশ দিয়ে আপন মনে বয়ে চলা নদীই হল ফুটিয়ারি (Travel)।

Travel avoid the crowds add Phutiari to your list for your next offbeat trip

আরও পড়ুন: সপ্তাহশেষে সোনার দামে বড় পতন! জানুন আজ বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত

পাশাপাশি টিয়া, মাছরাঙা থেকে শুরু করে নীলকণ্ঠ, শামুকখোল, জলমোরগ এমন রঙবেরঙের পাখির দেখা মিলবে ফুটিয়ারিতে। এছাড়াও পুরুলিয়া মানেই শাল, পলাশ, মহুয়াদের বাস। আর এই সবুজের সৌন্দর্য ফুটিয়ারিতে দাঁড়িয়েও দেখতে পাবেন।

এমনকি প্রিয়জনকে নিয়ে ফুটিয়ারির বাঁধের রাস্তায় হেঁটেই সময় কেটে যেতে পারে। এ ছাড়া বাঁধের জলে বোটিং করার সুবিধাও রয়েছে এখানে। ফুটিয়ারি থেকে ঘুরে আসতে পারেন দুর্গাসিংডাঙা। এছাড়া ঘুরে দেখতে পারেন তিলাবনি,পাঞ্জোনিয়া ও সিন্দুরপুরের পাহাড়। কাছেই রয়েছে পাকবিড়রা। এখানে তিনটি প্রাচীন জৈন মন্দির রয়েছে। রয়েছে একটি সংগ্রহশালাও।

এখানে যেতে হলে ট্রেনে চেপে পৌঁছে যান পুরুলিয়া। স্টেশন থেকে ফুটিয়ারি ৩৫-৪০ মিনিটের পথ। মাত্র ২৫ কিলোমিটারের রাস্তা। এ ছাড়া লং ড্রাইভেও যেতে পারেন ফুটিয়ারি। বর্ধমান-দুর্গাপুর হয়ে ফুটিয়ারি যেতে পারেন। অথবা সড়কপথে যেতে পারেন (Travel)।