বাংলা হান্ট ডেস্ক: সামনেই আছে গরমকাল। এই সময় বহু মানুষ নানান জায়গা ঘুরতে যেতে পছন্দ করেন (Travel)। কিন্তু ঘুরতে যাওয়ার কথা বললেই উত্তরবঙ্গ বা উত্তরাখন্ড মানুষের ঘুরতে যান। কিন্তু সেই সময় এই জায়গাগুলিতে থাকে চোখে পড়ার মতন ভিড়। আর আপনি যদি কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে ঘুরে আসতে পারেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ চূড়া আনামুদি থেকে। এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন প্রাণ ভরে।
প্রকৃতির নীল বিস্ময় দেখতে চাইলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের গর্ব আনামুদি (Travel)
দক্ষিণ ভারতের অন্যতম সর্বোচ্চ চূড়া হল আনামুদি। মালয়ালম ভাষায় এই আনামুদি শব্দের অর্থ হল হাতির কপাল। কারণ, দূর থেকে পাহাড়টির গম্বুজাকৃতি চূড়াটি দেখলে মনে হয় যেন একটি বিশালাকার হাতির মাথা (Travel)।

আরও পড়ুন: ১৬৪ দিনের ভ্যালিডিটি, প্রতিদিন ২GB ডেটা! হোলি স্পেশাল প্ল্যান আনল BSNL
এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৬৯৫ মিটার (৮,৮৪২ ফুট) উচ্চতায় মাথা তুলে দাঁড়িয়ে আছে। এছাড়াও কেরালার এরাভিকুলাম মালভূমিতে অবস্থিত এই পর্বতটি। এমনকি কেবল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গই নয়। এছাড়াও এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের কেন্দ্রস্থল।
এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতেই পাহাড়ের চূড়ায় ওঠা নিষিদ্ধ। এখানে পার্কের নির্ধারিত ওয়াকিং ট্রেইল পর্যটকদের জন্য উন্মুক্ত। এখানে ঘুরতে আসলে আপনি পশ্চিমঘাট পর্বতমালার প্যানোরামিক ভিউ দেখতে পাবেন। এছাড়াও এই পাহাড়ের অন্যতম আকর্ষণ হল, বিপন্ন প্রজাতির ‘নীলগিরি তাহর’। পাহাড়ের ঢালে শান্তিতে ঘাস খেতে থাকা এই বন্য ছাগলগুলোর দেখা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার।
এখানে আসার সেরা সময় হলো মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। এই সময় পশ্চিম আঘাত পর্বতমালার আবহাওয়া বেশ মনোরম থাকে। যেহেতু এটি সুরক্ষিত বনাঞ্চল, তাই এইখানে ঘুরতে আসলে বেশ কিছু নিয়ম মেনে আপনাকে চলতে হবে (Travel)।












