সপ্তাহান্তে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? যেতে পারেন দুর্গ ও বৌদ্ধ বিহার দেখতে মেদিনীপুর

Published on:

Published on:

Travel the fort and Buddhist monastery of Midnapore on a day trip
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে সকলেই কোথাও না কোথাও ঘুরতে যেতে চান (Travel)। তবে ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে পাহাড় অথবা সমুদ্রের কথা মাথায় আসে। কিন্তু এই মুহূর্তে ছুটি নিয়ে পাহাড় অথবা সমুদ্রের ঘুরতে যাওয়া অনেকেরই অসম্ভব ব্যাপার। আজকের প্রতিবেদনের রইল পশ্চিমবঙ্গের এমন একটি জায়গা যেখানে আপনি চাইলেই পরিবারকে নিয়ে অথবা বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরে আসতে পারেন নিমেষে।

একদিনের ট্রিপে মেদিনীপুরের দুর্গ ও বৌদ্ধ বিহার ঘুরে আসুন (Travel)

হাতে যদি ছুটি না থাকে তাহলে ঘুরতে যাওয়ার কথা মাথায় আনলো তখন চিন্তা হয় দুদিনের ছুটি নিয়ে কোথায় ঘুরতে যাওয়া যায়। তার ওপর সামনেই আছে সপ্তাহান্ত। তাই এই সপ্তাহ শেষে আপনি আপনার প্রিয়জন দের নিয়ে ঘুরে আসতে পারেন মেদিনীপুরের গগনেশ্বর থেকে। এখানে আসলে আপনি দেখতে পাবেন প্রাচীন ঐতিহ্যে ভরা সমস্ত দুর্গ। পাশাপাশি উপভোগ করতে পারবেন প্রাকৃতিক পরিবেশ (Travel)।

Travel the fort and Buddhist monastery of Midnapore on a day trip

আরও পড়ুন: একঘেয়ে এঁচোড় চিংড়ির তরকারি না খেয়ে স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি

এখানে যাওয়ার জন্য আপনাকে হাতে মাত্র দুটো দিন সময় রাখলেই হবে। পাশাপাশি এখানে আসলে আপনি ঘুরে দেখতে পারবেন গ্রাম্য পরিবেশ। আপনাকে খড়গপুর হয়ে আসতে হবে। এই জায়গাটায় রয়েছে ইতিহাসের সাক্ষী। শোনা যায় ওড়িশার রাজা গজবতি কপিলেন্দ্র দেবের শাসনকালে এইখানে দুটি দুর্গ তৈরি করা হয়েছিল।

পাশাপাশি এইখানে আসলে পরে আপনি নানা বৌদ্ধ বিহারের স্থাপত্য দেখতে পাবেন। তাছাড়া স্থানীয়দের মতে এই জায়গাটি মূলত মুঘলরা যাতায়াতের জন্য ব্যবহার করতেন। আবার অনেকের মতে এখানে মুঘল সৈন্যদের মৃত্যু হয়েছিল। এবং এখানে ঘুরতে আসলে আপনি বৌদ্ধ মূর্তি আঁকা মুদ্রা, নকশা করা ইট, মাটির নকশা করা পাত্র ইত্যাদি দেখতে পাবেন।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

কলকাতা থেকে কুরুমবেরা দুর্গের দূরত্ব ১৭১ কিলোমিটার। আপনি যদি গাড়ি করে যান তাহলে আপনাকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যেতে হবে গগনেশ্বর। তারপর সেখান থেকে আপনি চলে যাবেন কুরুমেবেড়া। আপনার যেতে সময় লাগতে পারে সাড়ে তিন ঘণ্টার মতন। পাশাপাশি এখানে থাকার জন্য আপনি বেশ কিছু হোটেল ও রিসোর্ট পাবেন (Travel)।