বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে গরমকাল। এই সময় স্কুল অথবা কলেজে ছুটে পড়লে বহু মানুষ নানান জায়গা ঘুরতে (Travel) যান। তবে ঘুরতে যাওয়ার কথা বললে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের কথা। কিন্তু উত্তরবঙ্গে এখন চোখে পড়ার মতন ভিড় দেখতে পাওয়া যায়। আর আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে হিমাচল প্রদেশের বুকে লুকিয়ে থাকা এই দুটি শান্ত স্বল্প পরিচয়ে একটি গ্রাম থেকে ঘুরে আসতে পারেন। যেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন।
এবারের গরমের ছুটিতে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে যেতে পারেন শিমলার এই অফবিট গ্ৰামে (Travel)
হিমাচল প্রদেশের বুকে লুকিয়ে রয়েছে এমন দুটি শান্ত গ্রাম যেখানে গেলে আপনি প্রাণভরে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারবেন। এই দুটি গ্রামের নাম হল অটে ও জাওয়াল। এখানে গেলে পরে আপনি শহরের কোলাহল ভুলে গ্রামের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি দেখতে পাবেন পাহাড়ের অপূর্ব রূপ। এছাড়াও এখানে রয়েছে ঘন দেবদারু বন ও নদীর কল কল শব্দ (Travel)।

আরও পড়ুন: ১৫০০ টাকা কবে আসবে? যুব সাথী আবেদনের স্টেটাস দেখার সহজ পদ্ধতি জানুন
এখানে যাওয়ার জন্য হাতে ৪-৫ দিন রাখলেই হবে। প্রথম দুদিন অটে এরপর ২-৩ দিন জাওয়ালে ঘুরতে যেতে পারেন। পাশাপাশি এখানে থাকার জন্য রয়েছে বেশ কিছু হোমস্টে। তবে পরিবার নিয়ে আসলে আগের থেকে বুকিং করে আসার শ্রেয়।
এখানে আসলে আপনি একদিকে যেমন গ্রামের প্রাকৃতিক পরিবেশ পায়ে হেঁটে ঘুরে দেখতে পারেন। অপরদিকে আপনি টেথার নদীর ধারে বসে সময় কাটাতে পারবেন। পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু ঝরনা।
এখানে আসতে হলে আপনাকে কলকাতা বা দিল্লি থেকে চন্ডিগড় বা ভুন্টান বিমানবন্দরে পৌঁছতে হবে। এরপর সেখান থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত অট। এছাড়া আপনি চাইলে দিল্লির থেকে রাতের ভলভো বাস ধরে চলে আসতে পারেন অটে (Travel)।












