১৫০০ টাকা কবে আসবে? যুব সাথী আবেদনের স্টেটাস দেখার সহজ পদ্ধতি জানুন

Published on:

Published on:

Yuva Sathi application learn the easy way to check the status of your
Follow

বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে ঢুকবে বলে ৭ মার্চ ধর্মতলার ধর্ম মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন। তবে অনেকের দাবি, এখনো পর্যন্ত তাদের অ্যাকাউন্টে যুবসাথীর (Yuva Sathi) কোন টাকা ক্রেডিট হয় নি।

অ্যাপ্লিকেশনে ভুল হয়নি তো? যুব সাথীর স্টেটাস দেখুন এইভাবে (Yuva Sathi)

যেখানে অনলাইনে ও অফলাইনে দুই রকম ভাবেই কয়েক লক্ষ ফর্ম জমা পড়েছে। যেখানে শেষ ফর্ম জমা দেওয়ার তারিখ ছিল ২৬ ফেব্রুয়ারি। কিন্তু তারপরও টাকা দেওয়ার ডেট পেরিয়ে গেল এখনো বহু যুবক-যুবতী অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। এমনকি এখনো পর্যন্ত যুব সাথে টাকা পাইনি সেই নিয়ে তারা চিন্তিত রয়েছে। বহু যুবক যুবতীর মনে এখন একটা প্রশ্নই ঘোরাফেরা করছে, তাদের ফর্ম জমা পড়েছে তো (Yuva Sathi)।

Yuva Sathi application learn the easy way to check the status of your

আরও পড়ুন: LPG পাম্পে ভোর থেকে উপচে পড়া ভিড়! গ্যাসের দাম বাড়ায় চিন্তার ভাঁজ অটোচালকদের কপালে

অথবা তারা কিভাবে এই যুব সাথীর স্ট্যাটাস চেক করবেন তা নিয়েও একাধিক প্রশ্ন রয়েছে। কারণ এই প্রকল্পে রাজ্যে এখনো পর্যন্ত প্রায় ৮৪ লক্ষ আবেদন জমা পড়েছে। তারমধ্যে ব্লক স্তরে অফলাইন শিবিরে প্রায় ৬৫ লক্ষ আবেদন জমা পড়েছে। পাশাপাশি অনলাইন পোর্টালে ১৯ লক্ষ যুবক-যুবতী নাম নথিভূক্ত করেছেন। এত বিপুল পরিমাণ আবেদন জমার পর, আবেদনকারী নথিপত্র ও ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য সময় লাগে। যেখানে আবেদনকারীর বয়স, আধার কার্ড, রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা, সবটাই খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে। ফর্মের স্ট্যাটাস পরীক্ষা করার উপায়ও রয়েছে।

এছাড়াও রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পের পোর্টালে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস-এ গিয়ে ফোন নম্বর দিয়ে ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন যে কেউ। কিন্তু বর্তমানে সেই স্ট্যাটাস অনেকেই দেখতে পারছেন না। এই বিষয়ে ওয়াকিবহুল মহল জানিয়েছেন কিছুদিনের মধ্যেই যুবসাথীর পোর্টাল সক্রিয় হবে। তারপরে তাদের ফোন নম্বর ও আধার কার্ডের নম্বর দিয়ে বাড়িতে বসে ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন। তবে অনলাইনে যারা আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন তাড়াতাড়ি হচ্ছে। পাশাপাশি যারা অফলাইনে আবেদন করেছেন তাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

তবে যারা অনলাইনে ফর্ম ফিলাপ করেছেন তারা যুবতীর পোর্টালে গিয়ে লগইন করে স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য ঘরে বসেই ফোনে খুব সহজেই আবেদন পত্রের স্ট্যাটাস চেক করা যাচ্ছে। যার জন্য আপনাকে https://apas.wb.gov.in/ –এ গিয়ে নিজের আবেদনপত্রের বর্তমান অবস্থা জানতে পারবেন। পোর্টালে প্রবেশ করে হোমপেজে থাকা ‘Check Status’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর এবং সঠিক ক্যাপচা কোড পূরণ করে ‘Get OTP’ বেছে নিতে হবে। মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি দিয়ে ‘Verify Pin’ অপশনে ক্লিক করলেই, যদি তথ্য সিস্টেমে আপলোড হয়ে থাকে, তাহলে স্ক্রিনে আবেদন নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে। পাশাপাশি ‘Application Form’ অপশনে ক্লিক করে জমা দেওয়া ফর্মও দেখা যাবে। তবে যারা অফলাইনে আবেদন করেছেন, তারা কিভাবে স্ট্যাটাস দেখবেন সেই বিষয়ে এখনও স্পষ্ট কোন বার্তা দেওয়া হয়নি। বহু ক্ষেত্র ওটিপি দেওয়ার পর পুনরায় ফর্ম ফিলাপের নির্দেশ পাচ্ছেন। যা নিয়ে ইতিমধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে অফলাইনে জমা দেওয়ার পর যদি আপনি অনলাইনে দেখতে না পান তাহলে নতুনভাবে অনলাইনে আবেদন করতে যাবেন না। কিছু প্রযুক্তিগত ভুলের কারণে এইরকম অসুবিধা হচ্ছে বলে জানানো হয়েছে (Yuva Sathi)।