বাংলাহান্ট ডেস্ক : আজ প্রকাশিত হতে চলেছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List)। মোট বিচারাধীন ৬০ লক্ষের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৩৬ লক্ষ নামের নিস্পত্তি হয়েছে বলে কমিশন সূত্রে খবর। তার মধ্যে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ নামের মধ্যে বেশ বড় সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে। আসন্ন নির্বাচনের আগেই সমস্ত আবেদনের নিস্পত্তি করাই লক্ষ্য কমিশনের। তাই ভোটের আগে নিয়মিত তালিকা আপডেটের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।
আজ প্রকাশ হবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List)
এদিকে যে ভোটারদের নাম বাদ পড়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়াও ত্বরান্বিত করার পরিকল্পনা রয়েছে কমিশনের। এই মর্মে কলকাতা হাইকোর্টকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। ট্রাইব্যুনালের জন্য ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে জেলাটিতে দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু ট্রাইব্যুনাল নিয়ে এখনও সবটাই রয়েছে ধোঁয়াশায়।

কবে থেকে চালু হবে ট্রাইব্যুনাল: যাদের নাম বাদ পড়বে তারা আবেদন করতে পারবে ট্রাইব্যুনালে। অথচ কবে থেকে চালু হবে ট্রাইব্যুনাল, যাদের নাম (Supplementary List) বাদ পড়বে তারা কবে থেকে এবং কীভাবে আবেদন করতে পারবেন তাও এখনও স্পষ্ট নয়। এদিকে ট্রাইব্যুনাল চালু করতে কার্যত মরিয়া হয়ে উঠেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন : নির্বাচনী আবহে উত্তাপ বাড়বে ভবানীপুরে, মমতার বিরুদ্ধে শুভেন্দুর সঙ্গে প্রচারে নামছেন আরজিকর নির্যাতিতার মা!
আলোচনা করছেন মুখ্য নির্বাচনী আধিকারিক: জানা যাচ্ছে, আজই নিউটাউনে সম্ভাব্য জায়গা পরিদর্শনের কর্মসূচি রয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ নিয়ে চলছে আলোচনা। অন্যদিকে অফলাইনে জেলা শাসকের দফতরে অভিযোগ জানানো যাবে বলে জানা গিয়েছে। সমগ্র প্রক্রিয়া যাতে দ্রুত কার্যকর হয় তার জন্য হাইকোর্টের সঙ্গে দফায় দফায় আলোচনাও চালাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
আরও পড়ুন : সঙ্কটের সময়ে প্রতি লিটার তেলে ১০ টাকা কমল অন্তঃশুল্ক, দেশের স্বার্থে বড় সিদ্ধান্ত মোদী সরকারের
উল্লেখ্য, তালিকা প্রকাশের পর ওয়েবসাইটে এসআইআর সাপ্লিমেন্টারি অপশন আসবে। সেখানে এপিক নম্বর দিয়ে খুঁজতে হবে নাম। এছাড়া ইসিআই নেট অ্যাপেও দেখা যাবে তালিকা।












