Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - রাজনীতি - ৫৩৪ কোটি টাকা নিয়ে টানাপোড়েন! অরূপের এক চিঠিতেই তৃণমূলের অ্যাকাউন্টে ‘তালা’ ঝোলার আশঙ্কা

৫৩৪ কোটি টাকা নিয়ে টানাপোড়েন! অরূপের এক চিঠিতেই তৃণমূলের অ্যাকাউন্টে ‘তালা’ ঝোলার আশঙ্কা

Soumita Paul

Published on: June 18, 2026

Soumita Paul

Published on: June 18, 2026

Trinamool Congress' bank account worth Rs 534 crore to be frozen
Google News
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলের পর তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অন্দরে ক্রমশ জটিল হয়ে উঠছে ক্ষমতার লড়াই। বিধানসভায় নতুন ব্লক গঠনের পর এবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে দলের বিপুল আর্থিক তহবিল। সেই অর্থের ভবিষ্যৎ মালিকানা নিয়েই শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও আইনি সংঘাত।

KPS Admission 2026
SNU Admission 2026

তৃণমূলের (Trinamool Congress) আর্থিক তহবিল কার হাতে ?

দলীয় মহলের দাবি, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে প্রায় ৫৩৪ কোটি টাকা জমা রয়েছে। সূত্রের খবর, নতুন ব্লকের নেতারা ভবিষ্যতে এই অর্থের উপর অধিকার দাবি করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে দলের শীর্ষ নেতৃত্ব বিকল্প উপায় খুঁজতে শুরু করে। অভিযোগ, তহবিলকে সম্ভাব্য আইনি জটিলতা থেকে দূরে রাখতে সাময়িকভাবে অন্য একটি ঘনিষ্ঠ রাজনৈতিক সংগঠনের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের ভাবনা-চিন্তা চলছিল। তবে সেই পরিকল্পনা গোপন রাখা সম্ভব হয়নি।

কীভাবে বিষয়টি বাইরে এল, তা নিয়ে এখনও ধোঁয়াশা থাকলেও খবর দ্রুত পৌঁছে যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বাধীন নতুন ব্লকের কাছে। এরপরই তাঁরা সক্রিয় হয়ে ওঠেন। সূত্রের দাবি, কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ব্যাঙ্কে লিখিতভাবে আবেদন জানিয়ে সমস্ত আর্থিক লেনদেন অবিলম্বে স্থগিত রাখতে হবে। অন্যথায় বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলেও সতর্ক করা হয়।

এরপর ব্যাঙ্ক কর্তৃপক্ষের উদ্দেশে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান অরূপ বিশ্বাস। সেখানে উল্লেখ করা হয় যে, দলের অভ্যন্তরে বর্তমানে গুরুতর মতবিরোধ ও নেতৃত্বসংক্রান্ত বিরোধ চলছে। ভবিষ্যতে দলের প্রকৃত নিয়ন্ত্রণ কোন পক্ষের হাতে থাকবে কিংবা নির্বাচনী প্রতীক কারা পাবে, তা এখনও নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে দলীয় অর্থ সুরক্ষিত রাখার স্বার্থে সমস্ত ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

এই চিঠির জেরে তৃণমূলের ৫৩৪ কোটি টাকার তহবিল কার্যত অচল অবস্থায় চলে যেতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অরূপ বিশ্বাসের এই ভূমিকা নিয়েই নতুন করে জল্পনা তৈরি হয়েছে। দলের একাংশের ধারণা, তিনি হয়তো নতুন ব্লকের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তাঁদের পরামর্শ মেনেই ব্যাঙ্কে ওই চিঠি পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছে।

Trinamool Congress' bank account worth Rs 534 crore to be frozen

আরও পড়ুন : ঋতব্রত না শোভনদেব, বিরোধী দলনেতা কে? জানিয়ে দিল হাইকোর্ট

ফলে সম্ভাব্য অর্থ স্থানান্তরের পরিকল্পনাও থমকে গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে শীঘ্রই থানায় এফআইআর দায়ের হতে পারে। সেই প্রক্রিয়া শুরু হলে তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে। রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বের পর এবার আর্থিক তহবিল নিয়েও সংঘর্ষ তীব্র হওয়ায় তৃণমূলের অভ্যন্তরীণ সংকট আরও প্রকট হয়ে উঠেছে। আগামী দিনে এই বিরোধ কোন পথে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Stories

View All

ফ্লাইওভারে ওঠার আগেই জানা যাবে ট্রাফিকের হাল, মা উড়ালপুলে বসছে ডিসপ্লে বোর্ড

First time Durga Puja with Annapurna Yojana money in Sabang village

অন্নপূর্ণা যোজনার টাকায় উমার আরাধনা! অভিনব উদ্যোগ উচিতপুর গ্রামের মহিলাদের

Seba Setu Camp ended where to apply for various Government scheme

আজই শেষ সেবা সেতু ক্যাম্প! সরকারি প্রকল্পগুলিতে এবার কীভাবে আবেদন করবেন জানুন

Annapurna Yojana beneficiaries express resentment

অন্নপূর্ণার টাকা নিয়ে ক্ষোভের আবহ, বঞ্চনার অভিযোগের সঙ্গে এবার সামনে এল স্বজনপোষণের অভিযোগ

Breaking News

View All

উৎসবের মরশুমে বড় ধাক্কা! লিটার প্রতি ৫ টাকা বাড়ল পেট্রোল, মহার্ঘ ডিজেলও

October 4, 2026
Ashok Kirtania announced Ration festive package semolina quota has doubled

পুজোর মরশুমে রেশনে ফেস্টিভ প্যাকেজ! এবার হাফ দামে ডাবল সুজি পাবেন গ্রাহকরা

October 4, 2026
Koel Mallick becomes BJP candidate for Rajya Sabha by-election

তৃণমূল সাংসদের পদে ইস্তফা দিয়েছেন আগেই! এবার রাজ্যসভার ভোটে BJP প্রার্থী কোয়েল মল্লিক

October 4, 2026
south bengal weather(265)

কমবে বৃষ্টি, বাড়বে ভ্যাপসা গরম, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় খবর দিল আলিপুর

October 4, 2026
Kolkata Municipal Corporation road repairing helpline number

একবার ফোন করলেই চলে আসবে গাড়ি! রাস্তা সারাতে বিশেষ নম্বর চালু কলকাতা পুরসভার

October 4, 2026

নিমেষে দূর হবে আঁশটে গন্ধ, মাছ ধোওয়ার সময় জলে মেশান ‘এই’ জিনিস

October 4, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য