বড় ঘোষণা ICC-র! ১৪ বছরের বৈভব সূর্যবংশী সামিল হলেন এই বিশেষ টিমে

Published on:

Published on:

Vaibhav Suryavanshi joins ICC's special team.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ICC অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৬-এ ষষ্ঠবারের মতো ঐতিহাসিক জয় হাসিল করেছে ভারত। এই বিশ্বকাপের ফাইনালে ফের নিজের দাপট দেখিয়েছেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ৮০ বলে ১৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পাশাপাশি, বৈভব ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’-ও হন। এদিকে, বিশ্বকাপ জয়ের পর বৈভব এবার ICC-র ‘টিম অফ দ্যা টুর্নামেন্ট’-এও স্থান পেয়েছেন। ICC-র সিলেকশন প্যানেল কর্তৃক এই দলটি নির্বাচিত করা হয়েছে। সিলেকশন প্যানেলে ছিলেন ইয়ান বিশপ (কনভেনর), লিডিয়া গ্রিনওয়ে, অ্যান্ডি ফ্লাওয়ার এবং টেলফোর্ড ওয়াইজ। এদিকে, বৈভব সূর্যবংশীর পাশাপাশি, আরও ২ ভারতীয় খেলোয়াড় কনিষ্ক চৌহান এবং হেনিল প্যাটেলকেও ১২ সদস্যের এই বিশেষ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফাইনালে বৈভবের (Vaibhav Suryavanshi) বিস্ফোরক ইনিংস:

জানিয়ে রাখি যে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বৈভব সূর্যবংশীর ১৭৫ রানের বিস্ফোরক ইনিংস ছিল এই টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ। বৈভবের এই দুরন্ত পারফরম্যান্স ভারতকে শিরোপা জিততে সাহায্য করে। পাশাপাশি, বৈভব তাঁর ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও মনোনীত হবে। তিনি তাঁর ব্যাটিংয়ের মাধ্যমে বেশ কয়েকটি বড় রেকর্ড ভেঙেছেন। এদিকে, কনিষ্ক চৌহান সমগ্র টুর্নামেন্ট জুড়ে ব্যাট এবং বল উভয়ক্ষেত্রেই ধারাবাহিক এবং কার্যকর অবদান রেখেছেন। পাশাপাশি, হেনিল প্যাটেল তাঁর মারাত্মক বোলিং দিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন। এই টুর্নামেন্টে তিনি ১১ টি উইকেট নেন। যার মধ্যে রয়েছে USA-র বিরুদ্ধে ১৬ রানে ৫ উইকেট নেওয়ার দুর্দান্ত স্পেল।

Vaibhav Suryavanshi joins ICC's special team.

ইংল্যান্ডের খেলোয়াড়দেরও আধিপত্য: এদিকে, ICC-র ‘টিম অফ দ্যা টুর্নামেন্ট’-এ ইংল্যান্ডের ৩ জন খেলোয়াড়কেও এই সেরা একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে। উইকেটরক্ষক-ব্যাটার থমাস রেভকে দলের অধিনায়ক মনোনীত করা হয়েছে। এই টুর্নামেন্টে রেভ ৩৩০ রান করেন। তাঁর এভারেজ হল ৬৬। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেন। এটি ছিল তাঁর অন্যতম স্মরণীয় ইনিংস। এছাড়াও, এই দলে রয়েছেন ইংল্যান্ডের ম্যানি লুমসডেন। যিনি টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬ টি উইকেট নিয়েছেন। পাশাপাশি, রয়েছেন বেন মেইস। যিনি টুর্নামেন্টে ৪৪৪ রান রয়েছেন। মেইস স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৯১ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন।

আরও পড়ুন: সূর্যকুমারের দুরন্ত পারফরম্যান্স! USA-কে পরাজিত করে জয়ের মাধ্যমেই T20 বিশ্বকাপে সফর শুরু ভারতের

শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার তারকারাও দলে আছেন: উল্লেখ্য যে, শ্রীলঙ্কার বীরান চামুদিথাও দলে নির্বাচিত হয়েছেন। জাপানের বিরুদ্ধে চামুদিথা ১৯২ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন। এছাড়াও, আফগানিস্তানের ফয়সাল খান শিনোজাদা এবং নুরিস্তানি ওমরজাই তাঁদের দলকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফয়সাল আয়ারল্যান্ড এবং ভারতের বিরুদ্ধে টানা ২ টি সেঞ্চুরি করেছিলেন। যেখানে নুরিস্তানি টুর্নামেন্টে ১৪ উইকেট নিয়েছিলেন। পাশাপাশি, অস্ট্রেলিয়ার অধিনায়ক অলিভার পিকও ২ টি সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে পাকিস্তানের আলী রাজা এবং ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি স্পিনার হুইটল লজও তাঁদের বোলিংয়ে প্রভাব ফেলেছিলেন। এঁরা প্রত্যেকেই ICC-র ‘টিম অফ দ্যা টুর্নামেন্ট’-এ সুযোগ পেয়েছেন।

আরও পড়ুন: বাজিমাত করল SBI! তৃতীয় ত্রৈমাসিকে হল ২১,০২৮ কোটি টাকার মুনাফা

ICC অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর ‘টিম অফ দ্যা টুর্নামেন্ট’: বৈভব সূর্যবংশী (ভারত), বীরান চামুদিতা (শ্রীলঙ্কা), ফয়সাল খান শিনোজাদা (আফগানিস্তান), টমাস রেভ (উইকেটরক্ষক, অধিনায়ক; ইংল্যান্ড),
অলিভার পিক (অস্ট্রেলিয়া), বেন মেইস (ইংল্যান্ড), কনিষ্ক চৌহান (ভারত), নুরিস্তানি ওমরজাই (আফগানিস্তান), ভিটেল লজ (ওয়েস্ট ইন্ডিজ), আলী রাজা (পাকিস্তান), ম্যানি লুমসডেন (ইংল্যান্ড) এবং হেনিল প্যাটেল (ভারত)।