জুলাইতে মিলবে টাকা? বেকারদের ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট

Published on:

Published on:

Yuva Shakti(4)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সরকারের যুবসাথী প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের মাসে মাসে ১৫০০ টাকা করে দেওয়াও শুরু হয়েছিল ভোটের ঠিক আগে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশক্তি ভরসা’ প্রকল্প (Yuva Shakti) আনা হয়েছে। বাড়ানো হয়েছে ভাতার পরিমাণও।

যুবশক্তির ৩০০০ টাকা পেতে কোন শর্ত? Yuva Shakti

নতুন বিজেপি সরকারের বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, যুবশক্তি প্রকল্প চালু করছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে বেকারদের ভাতা দেবে রাজ্য সরকার৷ পূর্ববর্তী মমতা সরকারের যুবসাথীর থেকে এই প্রকল্পে ভাতার পরিমাণও হবে বেশি।

বাজেটে জানানো হয়, যুবশক্তি ভরসা প্রকল্প চালু করা হবে চলতি বছরের অক্টোবর থেকে। জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য পোর্টাল তৈরি কাজ শুরু হয়ে গিয়েছে। আবেদন সংক্রান্ত যাবতীয় বিষয় পরিষ্কার করতে দ্রুত সরকার নির্দেশিকা দেবে বলে জানা গিয়েছে।

ভোটের আগে যুবসাথী প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক-যুবতীদের ১৫০০ টাকা দিয়েছিল তৃণমূল সরকার। বিজেপি সরকারের যুবশক্তি ভরসা কার্ডে গ্র্যাজুয়েট বা স্নাতক বেকাররা পাবেন ৩০০০ টাকা। আর যাঁরা আন্ডার গ্র্যাজুয়েট, তাঁদের দেওয়া হবে মাসে ২০০০ টাকা।

বাজেটে জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সী বেকার যুবক এবং যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করেছেন, যে সমস্ত পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম এবং যারা অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র সেই সব পরিবারের ছেলে-মেয়েরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

পরিসংখ্যান অনুযায়ী পূর্ববর্তী সরকারের আমলে প্রায় ৫৫ লক্ষ উপভোক্তা পেতেন যুবসাথী। এবার এই তালিকাভুক্ত বিপুল সংখ্যক উপভোক্তাদের নথিপত্র ও তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। সম্পূর্ণরূপে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেই দেওয়া হবে যুবশক্তির টাকা।

Yuva Shakti

আরও পড়ুন: মিড ডে মিলে বাচ্চাদের পাতে পড়ল গরম-গরম ইলিশ ভাজা, বিতর্কের মাঝেই ‘উৎসব’ রাজ্যের এই স্কুলে

জানিয়ে রাখি, যুব শক্তি ভরসা কার্ড’-এর জন্য সরকারি পোর্টাল ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তবে আবেদন প্রক্রিয়া, ফর্ম জমা দেওয়ার তারিখ এবং অন্যান্য নির্দেশিকা এখনও সামনে আসেনি। অক্টোবর থেকে প্রকল্প চালু হলে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সেগুলো প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।