উচ্চমাধ্যমিকের ফলাফলে প্রথম দশে ৬৪ জন! পাশের হারে শীর্ষে জেলা, বাজিমাত পূর্ব মেদিনীপুরের

Published on:

Published on:

WBCHSE purba medinipur reaches the pinnacle of success 64 students in the top ten
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রকাশিত হল চলতি বছরের সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট (WBCHSE)। দেশের মধ্যে এই প্রথম কোন রাজ্যে সেমিস্টার পদ্ধতিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষার আয়োজন করা হয়। আর এটি গোটা দেশের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত সংসদের। পাশাপাশি আজ এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। যেখানে পূর্ব মেদিনীপুরের রেজাল্ট দেখার মতন হয়। এবার এক নজরে দেখে নিন এই বছরের প্রথম ১০ জন কৃতী শিক্ষার্থীদের নাম।

সাফল্যের শিখরে পূর্ব মেদিনীপুর, টপ টেনে ৬৪ পড়ুয়া (WBCHSE)

শিক্ষা সংসদ (WBCHSE) সাংবাদিক বৈঠক করে চলতি বছরের এইচ এস এর রেজাল্ট প্রকাশিত করে। এই বছর উচ্চমাধ্যমিকে পাশের হার দাঁড়ায় ৯১.২৩ শতাংশ। যেখানে পাশের হারে ছেলেদেরকে টেক্কা দিল মেয়েরা। পাশাপাশি প্রথম দশে জায়গা করে নিয়েছে ৬৪ জন ছাত্র-ছাত্রী।

WBCHSE purba medinipur reaches the pinnacle of success 64 students in the top ten

আরও পড়ুন: যাত্রী ভোগান্তি কমাতে শিয়ালদহ ডিভিশনে নতুন ট্রেন চালুর সিদ্ধান্ত, জানুন সময়সূচি

যেখানে দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রথম দশের ১৯ জন রয়েছে। পুরুলিয়া থেকে রয়েছে ১৭ জন। আর কলকাতা থেকে প্রথম ১০ এ রয়েছে ৪ জন। এবার এক নজরে দেখে নিন এই বছরের কৃতি ছাত্র-ছাত্রীদের নাম।

এই বছর উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পাল, নম্বর পেয়েছে ৪৯৬, আদৃত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র‌। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় জিষ্ণু কুণ্ডু, নম্বর পেয়েছে ৪৯৫। জিষ্ণু পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে যৌথ দ্বিতীয় ঋতব্রত নাথ, ঋতব্রত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় ঐতিহ্য পাঁচাল, ঐতিহ্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।

এছাড়াও উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানে ৫ জন সবাই পেয়েছে ৪৯৪ নম্বর। উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় দেবপ্রিয় মাঝি, দেবপ্রিয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় সৌম্য রায়, সৌম্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।

এমনকি উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় শুভায়ন মণ্ডল, শুভায়ন সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র। উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় প্রীতম বল্লভ, প্রীতম পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় তন্ময় মণ্ডল, তন্ময় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র (WBCHSE)।