গরমের আগাম সর্তকতা! শীতের শেষেই তাপমাত্রা ৩২°, মার্চে ৪০ পেরোতে পারে পারদ

Published on:

Published on:

Weather Update early summer attacks 32° in february
Follow

বাংলা হান্ট ডেস্ক: তাপমাত্রার খামখেয়ালিতে নাজেহাল বঙ্গবাসী। তার ওপরে মাঘ মাস পড়তে না পড়তে সোয়েটার অথবা চাদর তুলে রাখতে হবে কিনা তা নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়েছে। পারদের সামান্য উত্থান পতনের মধ্যে দিয়ে আগামী সপ্তাহ থেকে রাজ্য থেকে বিদায় নেবে শীত। তবে সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা।

গরমের আগাম হানা, ফেব্রুয়ারিতে ৩২°, মার্চে ৪০ ছোঁয়ার সম্ভাবনা (Weather Update)

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে আপাতত কিছুদিন তাপমাত্রা কম থাকলেও আবার নতুনভাবে পারদনামার কোন সম্ভাবনা নেই (Weather Update)। তবে কখন একটু কমও একটু বেশি থাকতে পারে তাপমাত্রা। কিন্তু তাপমাত্রা বড়সড়ো পতন এই মুহূর্তে হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

এছাড়াও, জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় ইতোমধ্যেই সক্রিয় দুটি পশ্চিমী ঝঞ্ঝা। আরও দুটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। দক্ষিণ কেরালা ওপর একটি সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি হালকা কুয়াশা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে থাকবে।

Weather Update early summer attacks 32° in february

আরও পড়ুন: শীত বিদায়ের আগে স্বাদের টুইস্ট! কড়াইশুঁটির বাইরে গরম ভাতে ঝাল মটর নিমোনার বানান, রেসিপি রইল

কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা-সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা। রোদ উঠলে কুয়াশা কেটে যাবে। শীতের আমেজ ক্রমশ কমছে।রাতে আর ভোরে হালকা শীতের আমেজ। সকাল ৮ টা থেকে আর শীতের পোশাকের প্রয়োজন পড়ছে না। বেলা বাড়লে রীতিমতো গরমের অনুভূতি।

তবে ফেব্রুয়ারি শেষের দিকে কলকাতার তাপমাত্রা ৩২ ডিগ্রী ছাড়িয়ে যাবে। এমনকি মার চেয়ে মাঝামাঝির সময় কলকাতায় দিনের তাপমাত্রা ৪০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তীব্র গরম অনুভব হবে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত। এমনটাই পুরো আবাস জানিয়েছে আন্তর্জাতিক আবহাওয়া গবেষণার সংস্থাগুলো। তবে দক্ষিণবঙ্গে শীতের প্রভাব না থাকলেও উত্তরবঙ্গে আপাতত শীত বজায় থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে। এই ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এই চারটি জেলায় (Weather Update)।