মদ্যপানের পর করতেন গালিগালাজ! নীরজদের কাছ থেকে অভিযোগ মিলতেই বরখাস্ত হলেন কোচ

Published on:

Published on:

What complaint did Neeraj Chopra make against the coach?
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়া (Neeraj Chopra) এবং প্যারা-অলিম্পিকে স্বর্ণপদক জয়ী সুমিত আন্তিলের তাঁদের কোচের বিরুদ্ধে তোলা অভিযোগের জেরে একটি বড় আলোড়ন সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, দ্রোণাচার্য পুরস্কার বিজয়ী কোচ নাভাল সিংকে ভারতীয় প্যারা-অলিম্পিক কমিটি (PCI) ইতিমধ্যেই বরখাস্তও করেছে।

নীরজদের (Neeraj Chopra) কাছ থেকে অভিযোগ মিলতেই বরখাস্ত হলেন কোচ:

জানিয়ে রাখি যে, সুমিত আন্তিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-র কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই অভিযোগে তিনি কোচ নাভাল সিংয়ের বিরুদ্ধে মানসিক হয়রানি, নির্যাতন এবং খারাপ আচরণের গুরুতর অভিযোগ করেছেন। সুমিত বলেন যে, কোচ প্রায়ই মদ্যপানের প্রভাবে খেলোয়াড়দের অপমান করতেন এবং এমনকি তাঁদের পরিবারকেও নিশানা করতেন।

What complaint did Neeraj Chopra make against the coach?
কোচ নাভাল সিং

এই বিতর্কে নীরজ চোপড়াও খোলাখুলিভাবে মুখ খুলেছেন। তিনি নাভাল সিংয়ের বক্তব্যকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে কোচ তাঁর এবং তাঁর পরিবারের প্রতিও আপত্তিকর ভাষা ব্যবহার করেছেন। নীরজের মতে, এই আচরণ ক্রীড়াসুলভ শিষ্টাচার ও মানবিক শালীনতার সীমা অতিক্রম করেছিল।

আরও পড়ুন: টিপ-তিলকে আর নেই আপত্তি! বিতর্কের সম্মুখীন হয়ে নতুন নির্দেশিকায় কী জানাল লেন্সকার্ট?

এমতাবস্থায়, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় প্যারা-অলিম্পিক কমিটি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। PCI সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া বলেছেন যে, বেশ কয়েকজন খেলোয়াড়ের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুরো বিষয়টি তদন্ত করা হয়েছে। ক্রীড়াবিদদের মতামত প্রকাশের অধিকার আছে এবং তাঁদের পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল।
প্রাথমিক তদন্তে অভিযোগগুলি সত্য প্রমাণিত হওয়ায় PCI একটি জরুরি বৈঠক ডেকেছে। ওই বৈঠকে ক্রীড়াবিদদের নিরাপত্তা থেকে শুরু করে খেলার মান এবং শৃঙ্খলার কথা মাথায় রেখে নাভাল সিংকে অবিলম্বে সমস্ত কার্যক্রম থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: শুধু ট্যাক্সের জন্য নয়, প্যান কার্ড প্রয়োজন হয় এই ১৫ টি কাজেও! দেখুন তালিকা

এদিকে, PCI তার বিবৃতিতে স্পষ্ট করেছে যে যেকোনও ক্রীড়াবিদের প্রতি এই ধরণের আচরণ অগ্রহণযোগ্য। পাশাপাশি, একটি নিরাপদ ক্রীড়া পরিবেশ বজায় রাখা সর্বোচ্চ অগ্রাধিকারে থাকবে বলে জানানো হয়েছে।