বাংলা হান্ট ডেস্ক:কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সোনা রুপোর দাম নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করলেন। সোমবার রিজার্ভ ব্যাংকের (RBI) কেন্দ্রীয় পরিচালন পর্ষদের সাথে বাজেট পরবর্তী বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেখানেই তিনি বলেন ‘সোনা রুপোর দামের হ্রাস বৃদ্ধি সরকারের কড়া নজরে রয়েছে’।
সোনা রুপোর দাম নিয়ে কী বললেন নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)
ভারতীয় বাজারে যে সোনা পাওয়া যায়, সেটা পুরোটাই কিন্তু আমদানিকৃত সোনা। এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে আমরা একটি আমদানি নির্ভর দেশ, প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে, তবে চাহিদা মেটাতে সেটা তা পর্যাপ্ত নয়।
তিনি এই প্রসঙ্গে আরও ব্যাখ্যা দিয়ে বলে, ‘আরবিআইও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আজ বেশিরভাগ দেশ, বিশেষ করে কেন্দ্রীয় ব্যাংকগুলি সোনা ও রূপো কিনছে। কেন্দ্র্রীয় ব্যাংকের ক্রয়ের কারণেই মূলত আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম বাড়ছে এবং কমছে। এক্ষেত্রে একটা বিষয় উল্লেখ করা দরকার।
আরও পড়ুন:যুব সাথী প্রকল্পে আপনার নাম উঠল? ঘরে বসেই জেনে নিন এইভাবে
চলতি মাসের প্রথম দিনে, কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরই অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, সোনা রুপোর আমদানি শুল্ক ৫ শতাংশ কমানোর ফলে দাম উল্লেখযোগ্য ভাবে কমেছে। যদিও এটা ঠিক তবে প্রাথমিকভাবে দাম কমতে দেখা গেলেও পরে কিন্তু দাম আবার ঊর্ধ্বমুখী হয়।
আরও পড়ুন:বাড়িতে নামাজ পড়ার সময়ই আচমকা আগুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হিঙ্গলগঞ্জ

মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করায়, তার কী প্রভাব পড়তে পারে এবং কতটা প্রভাব পড়তে পারে ভারতীয় অর্থনীতিতে, তা নিয়ে অর্থমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন ‘বাণিজ্য ও শিল্প মন্ত্রক পরিস্থিতি পর্যালোচনা করছে। এখনই তড়িঘড়ি এ বিষয়ে কোনও মন্তব্য করা উচিত নয়’। সোমবারের বৈঠকে নির্মলা আর্থিক পণ্যের ভ্রান্ত বিপণনের অভিযোগ তুলে, সমালোচনা করেন ব্যাংকগুলির এবং তাদের মূল ব্যবসায় মনোনিবেশ করার পরামর্শ দেন।












