বাড়িতে নামাজ পড়ার সময়ই আচমকা আগুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র হিঙ্গলগঞ্জ

Published on:

Published on:

North 24 Parganas: Heated Trinamool factional conflict
Follow

বাংলা হান্ট ডেস্ক:বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে (TMC Group Conflict) আবার উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাসনাবাদ। শোনা যাচ্ছে বিধায়কের ঘনিষ্ঠ পিন্টু মোল্লা ও তার ভাইয়ের সাথে ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীদের অশান্তি হয়েছে এলাকা দখল নিয়ে। দুপক্ষের মধ্যে সংঘর্ষে জখম হয়েছে আনন্দের গোষ্ঠীর এক যুবক, যার নাম গোলাম রসুল গাজী।

উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) উত্তপ্ত তৃণমূলের গোষ্ঠী কোন্দলে

স্থানীয় বিধায়ক দেবেশ মন্ডল ও তৃণমূলের ব্লক সভাপতি আনন্দ সরকারের অনুগামীদের মধ্যে সংঘর্ষ বাধলে, রণক্ষেত্র হয়ে ওঠে পাট খিলানপুর এলাকা। ঘটনাস্থলে আসে পুলিশ। শোনা যাচ্ছে এই দুই গোষ্ঠীর বিবাদ বহু পুরনো। ভোটের আগে এই ধরনের গোষ্ঠী কোন্দল যে তৃণমূলের কেন্দ্রীয় নেতৃত্বকে অস্বস্তিতে ফেলবে সেটা বলা বাহুল্য।

গোষ্ঠী কোন্দল নিয়ে বিধায়কের দাবি, ‘এটা গোষ্ঠী কোন্দল নয়। আভ্যন্তরীণ কোনও দলীয় গন্ডগোল হতে পারে। তবে সকলের সঙ্গে বসে মিটিয়ে নেওয়াই ভালো’। ঘটনা প্রবাহর দিকে তাকালে দেখা যাবে, প্রথমে শনিবার হিঙ্গলগঞ্জের পাটখিলানপুরে গোষ্ঠীদ্বন্ধর জেরে আহত হয় এক যুবক। গ্রামে অভিযোগ ওঠে তৃণমূল নেতা পিন্টু মোল্লা ও তার ভাইয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন:কাক-পক্ষীতেও টের পেল না! চুপি চুপি বিয়ে সারলেন স্টার জলসার এই অভিনেত্রী

এরপর রবিবার দিন পিন্টু মোল্লার ভাই মুসা মোল্লার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয় এবং অভিযোগে তীর উঠেছে অপর গোষ্ঠীর দিকে। এর পরেই ঘটনাস্থলে যায় হাসনাবাদ থানার পুলিশ। মুসা মোল্লার মা বলে, ‘আমি জানি ছোট ছোট বাচ্চারা ছিল, ঘরের সবাই নামাজ পড়ছিল, সেই সময়ই আগুন লাগিয়ে দেয়। কারও যদি কিছু হতো তাহলে কী হবে, আমরা চাই তদন্ত হোক। আমি ডাইরেক্ট নাম বলছি, আব্দুল্লাহ রহমান টুনটুনি এই কাজ করেছে। ওরা সমাজবিরোধী।’

আরও পড়ুন:ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে আপনার আবেদন গৃহীত হয়েছে? বাড়িতে বসেই এভাবে জানুন

North 24 Parganas: Heated Trinamool factional conflict

পিন্টু মোল্লাদের দাবি, তারাই ওখানে তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। তিনি সরাসরি বলেন ‘যারা গতকাল আমার সঙ্গে ঝামেলা করেছিল, তারা এখন তৃণমূলের বলে দাবি করছে। অথচ পঞ্চায়েত নির্বাচনে এরাই সিপিএম আইএসএফ করেছিল। তৃণমূলকে আমরা বাঁচিয়ে রেখেছি। এখন এরাই আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, যে ঘরে ছোট ভাইয়ের গাড়ি ছিল ওইখানে আগুন লাগিয়ে দিয়েছে।’ শাসকদলের গোষ্ঠী কোন্দলের এই ঘটনা, ভোটের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটা সময়ই বলবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে।