বছরের শুরুতেই বড় পদক্ষেপের পথে Amazon! ঘুম উড়ল হাজার হাজার কর্মীর

Published on:

Published on:

What is the reason behind the new round of layoffs at Amazon
Follow

বাংলা হান্ট ডেস্ক: অ্যামাজনে (Amazon) নতুন বছরের শুরুতে আবার কর্মী ছাঁটাই। হয়তো সামনের সপ্তাহতেই এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। সূত্র অনুযায়ী প্রায় ১৪ থেকে ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করে দেওয়া হতে পারে। এর আগেও অ্যামাজনের কর্মী ছাঁটাই এর খবর শিরোনামে এসেছিল।

কী কারণে অ্যামাজনে (Amazon) কর্মী ছাঁটাই?

গত বছর অক্টোবর মাসে ১৪ থেকে ১৬ হাজার কর্মীকে ছাঁটাই করা হয় অ্যামাজন থেকে। সেটা ছিল প্রথম ধাপ। এবার সেই ছাঁটাই পর্বের দ্বিতীয় ধাপ শুরু হতে চলেছে। খবর অনুসারে এআই এর পরিধি বাড়ার কারণে একাধিক পদ অপ্রয়োজনীয় হয়ে পড়ছে। ফলে আশঙ্কা করা হচ্ছে বহু মানুষ কাজ হারাবেন।

এই ছাঁটাই এর প্রভাব শুধু আমেরিকা নয়, ভারতেও পড়তে চলেছে। ২০২৩ সালেও অ্যামাজন ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়ে এগিয়েছিল। সেই সময় ২৭ হাজার কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। বলা হচ্ছে মূলত এআই সফটওয়্যার এর ব্যাপক ইমপ্লিমেন্টের কারণে ম্যানপাওয়ার কমানো হচ্ছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অটোমেশন চালু করা হয়েছে।

আরও পড়ুন:৪৮ ঘণ্টায় আবহাওয়ার ডিগবাজি! ভরা মাঘে ‘নতুন খেলা’ শুরু, জারি কড়া সতর্কতাও

অক্টোবর মাসে যারা অ্যামাজন থেকে চাকরি হারিয়েছিলেন, তারা জানিয়েছেন যে, ৯০ দিনের পে রোল, তাদের দেওয়া হয়েছে। যাতে তারা অন্য কোন চাকরির জন্য আবেদন করতে পারেন এই সময়ের মধ্যে। অ্যামাজন অফিসের যে ডিভিশনগুলো থেকে কর্মী ছাঁটাই হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে অ্যামাজন ই-কমার্স বিজনেস, ওয়েব সার্ভিস, রিটেল, প্রাইম ভিডিও এবং হিউম্যান রিসোর্স।

আরও পড়ুন: প্রতিমাসে পেতে চান ১০,০০০ টাকার পেনশন? LIC-র এই স্কিমে বিনিয়োগ করলেই হবেন চিন্তামুক্ত

What is the reason behind the new round of layoffs at Amazon

তবে ছাঁটাই এর ক্ষেত্রে কিছু রদ বদল হতে পারে। সেটা এখনও জানা যায়নি। কারণ এ বিষয়ে এখনও কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি আসেনি অ্যামাজনের পক্ষ থেকে। জানুয়ারির শেষ সপ্তাহে চূড়ান্ত সম্ভাবনা রয়েছে এই ছাঁটাই এর ব্যাপারে। এ ব্যাপারে যোগাযোগ করেছিল সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম। কিন্তু কোন মন্তব্য করা হয়নি অ্যামাজনের তরফে।