প্রতিমাসে পেতে চান ১০,০০০ টাকার পেনশন? LIC-র এই স্কিমে বিনিয়োগ করলেই হবেন চিন্তামুক্ত

Published on:

Published on:

This LIC scheme offers a guaranteed income of 10000.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এলআইসিতে (Life Insurance Corporation of India) বিভিন্ন ধরনের প্ল্যান আছে। এই প্ল্যানগুলি বিভিন্ন বয়সের মানুষের জন্য প্রযোজ্য। তার মধ্যে কিছু প্ল্যান আছে যা নিয়মিত আর্থিক নিরাপত্তার প্রতিশ্রুতি দেয়। সেরকমই একটি প্ল্যান হল এলআইসি স্মার্ট পেনশন স্কিম(Smart Pension Scheme), যেখানে এককালীন মোটা অংকের টাকা বিনিয়োগ করার পর সারা জীবন পেনশন পাওয়া যায়।

এলআইসির (Life Insurance Corporation of India) সেরা পেনশন প্ল্যান কোনটি?

এলআইসির স্মার্ট পেনশন প্ল্যান তাদের জন্য উপযুক্ত, যারা নিয়মিত আয়ের জন্য বিনিয়োগ করতে চান। এই স্মার্ট পেনশন প্ল্যানে কোন বাজার ঝুঁকি নেই। অর্থাৎ এটি একটি নন লিঙ্কড এবং নন পার্টিসিপেটিং এলআইসি প্ল্যান। এই পেনশন স্কিমে ন্যূনতম অ্যানুইটি কেনার পরিমাণ এক লক্ষ টাকা আর সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই অর্থাৎ যত ইচ্ছা তত বিনিয়োগ করা সম্ভব।

এই পেনশন প্ল্যানটির মাধ্যমে প্রতি মাসে ১০ হাজার টাকার বেশি আয় করা সম্ভব। সেক্ষেত্রে বিনিয়োগকারীকে এককালীন ২০ লক্ষ টাকার বিনিয়োগ করতে হবে এবং এলআইসির হিসাব অনুযায়ী এটি থেকে বার্ষিক এক লাখ ছত্রিশ হাজার টাকা আয় হবে। যাকে মাসিক ভিত্তিতে ভাগ করলে প্রতি মাসে দশ হাজার আটশো টাকা পাওয়া যাবে। তবে নিশ্চিত আয় এর পরিমাণ বয়স এবং বিকল্পের উপর নির্ভর করবে।

আরও পড়ুন:প্রজাতন্ত্র না সাধারণতন্ত্র কোনটা সঠিক? কি বলা উচিত ২৬ জানুয়ারিকে

এই পলিসি কেনার সময় পেনশন নির্ধারণ করা হয়। পলিসিটি সিঙ্গেল অথবা জয়েন্ট পলিসি হিসেবে খোলা যেতে পারে। পলিসি ধারক ব্যক্তি তার ইচ্ছামত মাসিক ষণ্মাসিক অর্ধ বার্ষিক বা বার্ষিক পেনশনের বিকল্প বেছে নিতে পারেন। এর সঙ্গে সঙ্গে বার্ষিক পেনশন ৩% বৃদ্ধি এবং মৃত্যুর পর বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়ার মতো বিকল্প ব্যবস্থাও এখানে থাকে। এই স্কিমটি তাদের জন্য উপযুক্ত যারা অবসরপ্রাপ্ত কর্মচারী বা প্রবীণ নাগরিক।

আরও পড়ুন:৪৮ ঘণ্টায় আবহাওয়ার ডিগবাজি! ভরা মাঘে ‘নতুন খেলা’ শুরু, জারি কড়া সতর্কতাও

This Life Insurance Corporation of India scheme offers a guaranteed income of 10000

এলআইসির এই স্কিমটি তাদের জন্য আদর্শ, যারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান এবং প্রতি মাসে একটি নিয়মিত রোজগার চান। এটি একটি তাৎক্ষণিক বার্ষিক স্কিম যেখানে এককালীন বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারী সারা জীবনের জন্য পেনশন পেতে থাকেন।