বাংলাহান্ট ডেস্ক : নির্ধারিত সময় থেকে পিছিয়ে গেলেও অবশেষে আজ সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে এসএসসির (SSC) একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা। আর এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগেই প্যানেলে নাম থাকা প্রার্থীদের রেকমেন্ডেশন লেটার দেওয়ার পরিকল্পনা করেছে কমিশন। জানা যাচ্ছে, চূড়ান্ত মেধাতালিকায় যে প্রার্থীদের নাম থাকবে তাদের আগামী ২৭ জানুয়ারির মধ্যেই সুপারিশপত্র দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে এসএসসি। তেমনটা হলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
আজই প্রকাশিত হবে এসএসসির (SSC) একাদশ দ্বাদশের মেধাতালিকা
গত বছরের ১৪ সেপ্টেম্বর হয়েছিল একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা। কিন্তু এক সপ্তাহ আগে নবম দশম শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষা হলেও একাদশ দ্বাদশের ফলাফলই আগে প্রকাশিত হয়। তারপর যথাক্রমে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়।

দেরিতে প্রকাশ মেধাতালিকা: পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশানুসারে ফের নতুন করে কয়েকজনের ইন্টারভিউ নেয় এসএসসি (SSC)। তার জেরেই প্রথমে ৭ জানুয়ারি মেধাতালিকা প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে গিয়ে শেষমেষ প্রকাশিত হতে চলেছে আজ বুধবার। এদিকে নবম দশমের নিয়োগের জন্য ভেরিফিকেশন বা ইন্টারভিউ এখনও শুরু হয়নি। ফলত নবম দশমের মেধাতালিকা কবে প্রকাশিত হবে তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন : দেবের জন্য আলাদা ব্যবস্থা, তাঁর জন্য নয় কেন? SIR শুনানিতে গিয়ে ‘হাঙ্গামা’র অভিযোগ সৌমিতৃষার বিরুদ্ধে
গ্রুপ সি ও ডি এর লিখিত পরীক্ষা: এদিকে স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা যাচ্ছে, আগামী ১ লা মার্চ গ্রুপ সি নিয়োগের লিখিত পরীক্ষা হতে পারে। আর তারপর ৮ মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে এখনও সরকারি ভাবে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন : ধরা পড়লেই ৫ বছরের জেল! চলন্ত ট্রেনে পাথর ছোঁড়ায় রাশ টানতে স্টেশনে বড় পদক্ষেপ রেলের
যদিও সূত্রের খবর, প্রাথমিক ভাবে কমিশন নাকি প্রস্তাব দিয়েছিল যে ১ লা মার্চ গ্রুপ সি নিয়োগের পরীক্ষার অন্তত সপ্তাহ দুয়েক পর ১৫ মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা হোক। কিন্তু আগামীতে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট থাকায় রাজ্য সরকার তাতে মত দেয়নি বলে খবর সূত্রের।












