বাংলাহান্ট ডেস্ক: শীতের আমেজ রাজ্য জুড়ে। তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েও ফের নেমেছে হু হু করে। উত্তর তো আছেই, পাশাপাশি শিরশিরানি বাড়ছে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। ফেব্রুয়ারী মাসে এই অবস্থা দেখে রীতিমতো ভিমরি খাচ্ছেন সকলে। তাহলে কি ফের ফিরবে শীত? আবহাওয়া দপ্তর অবশ্য অন্য পূর্বাভাস দিচ্ছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
এই মুহূর্তে কলকাতা সহ জেলায় জেলায় স্বাভাবিকের নিচে তাপমাত্রা। রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কমেছে। হাওয়া অফিস বলছে আপাতত আগামী দু’দিন উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। মোটের উপর একই রকম থাকবে তাপমাত্রা। তাপমাত্রায় বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।
পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে। কোথাও কোথাও পারদ নামতে পারে ১০ ডিগ্রির কাছাকাছি। বেশিরভাগ তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার বদল আসবে।
বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে। ২-৩ ডিগ্রি চড়বে পারদ। সব জেলাতেই তাপমাত্রাই স্বাভাবিকের ঘরে ফিরবে। ফলত দক্ষিণবঙ্গে শীতের দুম করে কমবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই হালকা কুয়াশার সম্ভাবনা আগামী সাত দিন।
আরও পড়ুন: বিরাট ক্ষতির মুখে রণবীর, কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হতে পারে অভিনেতাকে!

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরে তাপমাত্রা বেশ কিছুটা নেমে গিয়েছে। মাঘের শেষে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। তবে তা বেশিদিন নয়। বুধবারের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরেও। হালকা থেকে মাঝারি কুয়াশার থাকবে জেলায় জেলায়। বেশি কুয়াশা পড়বে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়া বদলের সম্ভাবনা।












