কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, গরম শুরু আজ থেকেই! আবহাওয়ার খবর

Published on:

Published on:

south bengal weather(205)
Follow

বাংলাহান্ট ডেস্ক: ঘন ঘন আবহাওয়ার মুড সুইং। আপাতত শীতের জোরালো আমেজ থাকলেও খুব শীঘ্রই তা হাওয়া হতে চলেছে। আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে বলে আভাস দিচ্ছে আবহাওয়ার দপ্তর। একই সাথে বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রাও। তাহলে কী শীতকে ফাইনালি টাটা? জানুন আবহাওয়ার সম্পূর্ণ রিপোর্ট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

জেলায় জেলায় স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে তাপমাত্রা। তবে খুব জলদি চড়বে পারদ। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে। বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। ধীরে ধীরে কমবে উত্তুরে হাওয়ার দাপট।

হাওয়া অফিস বলছে, শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির সম্ভাবনা। তারপর পরবর্তী চারদিনে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। মোটের উপর একই রকম থাকবে। সব জেলাতেই তাপমাত্রাই স্বাভাবিকের ঘরে ফিরবে।

কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সব জেলাতে আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও সেরকমভাবে কুয়াশার দাপট থাকবে না কোথাও।

আরও পড়ুন: ক্রমাগত খুনের ঘটনায় উদ্বেগ, ভোটের ৩ দিন আগে ময়মনসিংহে প্রাণ গেল আরও এক ব্যবসায়ীর

South Bengal Weather Update

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরেও চড়বে তাপমাত্রা। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে তিন ডিগ্রি পর্যন্ত। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সর্বত্র আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টি হবে না কোথাও। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে কুয়াশার প্রভাব থাকবে সকালের দিকে।