৩ দিন পরই ফের বদলে যাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গ নিয়ে নতুন আপডেট দিয়ে দিল আবহাওয়া দপ্তর

Published on:

Published on:

south bengal weather(139)
Follow

বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রার নামা-ওঠা চলছেই। কখনও হালকা শীতের অনুভূতি আবার কখনও লাগছে গরম। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে এসেও হালকা শীতের আমেজ রয়েছে সকালের দিকে। আবহাওয়া দপ্তর (Weather Department) বলছে, আপাতত আগামী তিন দিন রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না দক্ষিণবঙ্গে। তারপর থেকে বদলাবে ভোল।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, ২০ ফেব্রুয়ারি থেকে অনেকটাই বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়ার পূর্বাভাস। আবহাওয়া অফিস বলছে, তাপমাত্রা বাড়ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আগামী সপ্তাহে ৩১ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার দিনের তাপমাত্রা।

আপাতত সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম রয়েছে বিভিন্ন জেলাতে। তবে এই মেজাজ আর বেশিদিন না। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। ২০ ফেব্রুয়ারীর পর থেকে দু- তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে।

শুক্রবারের পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে উঠতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে দিনের তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৭ ডিগ্রির মধ্যে। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে শীঘ্রই। অর্থাৎ যেটুকু শিরশিরানি রয়েছে তাও হাওয়া হবে শীঘ্রই। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে।

আরও পড়ুন: পরপর বাণিজ্যিক চুক্তিতে বাজিমাত ভারতের! কীভাবে মিলছে সাফল্য? জানালেন খোদ প্রধানমন্ত্রী মোদী

Weather Update mercury will increase in the state said the air office

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে কিছুটা। শনিবার থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস।সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই বাড়বে কিছুটা। কমবে শীতের আমেজ। তার আগে আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ১১-১৫ ডিগ্রির ঘরে থাকবে বাকি জেলার তাপমাত্রা।

উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে। বেশি কুয়াশা পড়বে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে উত্তরের সব জেলাতেই।