দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, এরই মধ্যে শীত নিয়ে ‘সুখবর’ দিল আবহাওয়া দপ্তর: আগামীকালের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(210)
Follow

বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রা নামছে, আবার চড়ছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে দিনের বেলায় শীত সেভাবে ফিল হচ্ছে বা বললেই চলে। ফের কি জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মনে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর দিল বড় খবর। এ বছরের মতো আর শীত ফিরবে না বলেই জানান দিল হাওয়া অফিস। তবে আপাতত শীত টাটাও করবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আর কাবু করা শীত না পড়লেও আপাতত শীতের বিদায় নয়। রাজ্য জুড়েই শীতের হালকা আমেজ বজায় থাকবে আরও বেশ কয়েকদিন। রাত ও ভোরের দিকে ঠান্ডা অনুভূত হবে। তবে দিনের বেলায় সেই শীতের দাপট হবে হাওয়া। শহর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫- ১৭ ডিগ্রির মধ্যে থাকবে।

আপাতত মোটের উপর তাপমাত্রা স্বাভাবিক বা তার আশেপাশেই ঘোরাফেরা করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সামান্য তাপমাত্রা বাড়তে পারে চলতি সপ্তাহে। আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কোথাও কোথাও। রাতের তাপমাত্রার অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।

রবিবার পর্যন্ত কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম কোনো জেলাতেই বৃষ্টি হবে না। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত ঘন কুয়াশার সতর্কতা নেই কোথাও।

south bengal weather(201)

আরও পড়ুন: জল নিয়ে ভোগান্তির আশঙ্কা, দক্ষিণ কলকাতার একাধিক ওয়ার্ডে বন্ধ থাকবে পরিষেবা, কবে, কখন? জানুন

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। তবে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দার্জিলিং বাদে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি, আর নীচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকতে পারে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ সব জেলাতেই হালকা কুয়াশা পড়বে। আপাতত আর বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। শুষ্ক আবহাওয়া থাকবে।