বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণবঙ্গে (South Bengal Weather) তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। আগামী কিছুদিনে আরও বাড়বে তাপমাত্রা। তবে আনুষ্ঠানিকভাবে শীতের বিদায় এখনও ঘোষণা হয়নি। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণবঙ্গে আপাতত স্বাভাবিক বা তার আশেপাশেই ঘোরাফেরা করবে তাপমাত্রা। কোথাও তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
তাপমাত্রার ওঠা-নামা আর কিছুদিন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাত ও ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে ঠিকই তবে খুব শীঘ্রই শীতের আমেজ কাটিয়ে দুম করে চড়বে তাপমাত্রার পারদ। ফেব্রুয়ারী মাসের প্রথম দিকে শীতের আমেজ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই ঠান্ডা পুরোপুরি উধাও হয়ে যাবে।
আপাতত আগামী চার দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫- ১৭ ডিগ্রির মধ্যে থাকবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। তবে বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ।
কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম কোনো জেলাতেই বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে সর্বত্র। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছর ‘এল নিনো’ সক্রিয় হবে। অর্থাৎ বাড়বে উষ্ণতা।

আরও পড়ুন: বড় চমক উত্তরপ্রদেশের! ১৫ লক্ষ শিক্ষক-শিক্ষাকর্মীর জন্য দুর্দান্ত ঘোষণা যোগী আদিত্যনাথের
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে এখনও শীতের আমেজ রয়েছে। আগামী কিছুদিন রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাঘুরি করবে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সতর্কতা না থাকলেও উত্তরের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে।












