উত্তরে উত্তুরে হাওয়ার দাপট, কুয়াশা ভোগাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়: আজকের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(176)
Follow

বাংলাহান্ট ডেস্ক: হাড় কাঁপানো ঠান্ডা আর নেই ঠিকই তবে শীতের আমেজও হাওয়া হয়নি। ফেব্রুয়ারী চলে এলেও শীত বিদায় না হওয়ায় খুশি শীতপ্রেমীরা। তাহলে কি গোটা মাঘ মাসটাই শীতের ভরপুর আমেজ থাকবে? আবহাওয়া দপ্তর বলছে, আপাতত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে একইরকম থাকবে তাপমাত্রা। খুব বেশি হের-ফের হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আগামী ৭ দিন রাজ্যে উল্লেখযোগ্য কোনও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল ও রাতের তাপমাত্রা মোটামুটি এখনের মতোই থাকবে। আগামী সাতদিন রাজ্যের বিভিন্ন জেলার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। তারপর অবশ্য হাওয়া বদল হবে। ধীরে ধীরে বিদায় নেবে শীত।

একাধিক পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার ওঠা-নামা চলেছে গত কয়েক দিনে। এরই মধ্যে ফের কলকাতার তাপমাত্রা খানিকটা কমেছে। তাহলে কি কনকনে শীত ফিরবে? আপাতত উত্তুরে হাওয়ার দাপট রাজ্যজুড়ে বজায় থাকলেও শীতের প্রত্যাবর্তন এ যাত্রায় হবে না। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪-১৬ ডিগ্রি সেলসিয়াসসের আশেপাশে থাকবে।

চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের হালকা শিরশিরানিতে মনোরম থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশা থাকবে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে বেশি কুয়াশা পড়বে।

south bengal weather(210)

আরও পড়ুন: ছোট্ট এক গ্রামের ছেলে থেকে আজ ফিনটেক কিং, তাক লাগাবে Groww IPO ঘিরে ললিত কেশরের সাফল্যের কাহিনি

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। জারি রয়েছে সতর্কতা। আপাতত উত্তরবঙ্গে তাপমাত্রার বড়-সড় হেরফের হবে না চলতি সপ্তাহে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির হবে না কোথাও।