বাংলাহান্ট ডেস্ক: তাপমাত্রার ওঠা-নামা লেগেই চলেছে। ফেব্রুয়ারী মাসে এসেও শীতের ছোঁয়া গায়ে লাগায় খুব খুশি শীতপ্রেমীরা। জমিয়ে চলছে শীত উপভোগ। কনকনে শীত না থাকলেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সব জেলাতেই শীতের আমেজ রয়েছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর খবর দিল, ফের নামবে তাপমাত্রা। বাড়বে শীত।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছে। সেই মেঘ কেটে গেলেই ফের পারা পতন। উত্তুরে হাওয়ার দাপট বাড়ায় রাজ্যের জেলায়-জেলায় নামবে তাপমাত্রা। তবে হাড় কাঁপানো ঠান্ডা আর ফিরবে না। আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ফের।
শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাবে তাপমাত্রা। তারপর অবশ্য আর তেমন হেরফের হবে না তাপমাত্রার। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্র শুষ্ক থাকবে আবহাওয়া।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম-বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুরের মতো জেলাগুলিতে বেশি কুয়াশা পড়বে। পাশাপাশি আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ হেরফের হবে না।
আরও পড়ুন: ‘এই ষষ্ঠ বেতন কমিশনের DA-ও আমাদের রাজ্য সরকার..,’ বাজেটের আগেই বড় দাবি তুললেন মলয়বাবু

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরে ভালোই শীতের আমেজ রয়েছে এখনও। তা আরও বাড়বে আগামী কয়েকদিনে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে আগামী তিন দিনে। জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিংয়ের মতো জেলাগুলিতে কুয়াশার কারণে এই সমস্ত জেলায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে। পাশাপাশি সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে।












