ফের রাজ্য জুড়ে শীতের আমেজ! দক্ষিণবঙ্গে ফের কনকনে ঠান্ডার এন্ট্রি? আজকের আবহাওয়া

Published on:

Published on:

south bengal weather(176)
Follow

বাংলাহান্ট ডেস্ক: একধাক্কায় তাপমাত্রা নেমেছে গোটা রাজ্যে। নতুন করে শীতের আমেজ রাজ্য জুড়ে। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত পারদ নিম্নমুখীই থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। রবিবার থেকে তাপমাত্রা নতুন করে না নামলেও ঠান্ডা বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

আপাতত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমেছে প্রায় সব জেলাতেই। আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছিল, সেই মেঘ কেটে গিয়ে ফের নামছে তাপমাত্রা। আজ থেকে আগামী তিন দিন তাপমাত্রা একই রকম থাকবে। খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আপাতত ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতেও শীতের আমেজ বজায় রয়েছে। সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই শিরশিরানী বজায় থাকবে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রার আপাতত বিশেষ হেরফের হবে না। গোটা রাজ্যে শুকনো আবহাওয়াই থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা কুয়াশা পড়তে পড়বে। পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছু কিছু অংশে অধিক কুয়াশার সম্ভাবনা। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা এই মুহূর্তে নেই।

আরও পড়ুন: ২০২৬-এর প্রথম বিদেশ সফরে মোদী! মালয়েশিয়ায় পৌঁছে দিলেন দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার বার্তা

south bengal weather(203)

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরে আরও বেড়েছে শীতের দাপট। আগামী সাতদিন মোটামুটি আবহাওয়া একইরকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরের কোনও জেলাতেও বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস নেই। আজ থেকে আগামী কয়েকদিন উত্তরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বড়সড় হেরফের হবে না সর্বোচ্চ তাপমাত্রাতেও।