অপেক্ষার অবসান! মুখ্যমন্ত্রীর নির্দেশে কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা

Published on:

Published on:

Yuba Sathi
Follow

বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন, এপ্রিলের আগেই মার্চ মাস থেকে যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে যুব সাথীর (Yuva Sathi) টাকা দেওয়া হবে। তবে সেই কথা মতই ৭ মার্চ থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। কিন্তু কিছুদিনের মাথায় অভিযোগ ওঠে, সকলে সেই টাকা পাচ্ছেন না। পাশাপাশি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাকসেসফুল দেখালেও টাকা এখনো বহু যুবক যুবতীর অ্যাকাউন্টে ঢোকে নি।

বড় আপডেট যুবসাথীতে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কয়েক ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে (Yuva Sathi)

বৃহস্পতিবার নবান্নের বৈঠকের থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে যত তাড়াতাড়ি সম্ভব উপভোক্তাদের এই সমস্যার নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানান রাজ্যে আর মাত্র কয়েকটা দিন পর ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। তাই রাজ্যে আদর্শ আচরন বিধি চালু করা হয়ে যাবে। যার কারণবশত রাজ্যের বিভিন্ন নতুন প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে টাকা দ্রুত যুবক যুবতীদের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করার কথা বলা হয়েছে (Yuva Sathi)।

Yuva Sathi money will be deposited into accounts within a few hours as per the CM

আরও পড়ুন: সপ্তাহান্তে কোথায় ঘুরতে যাবেন ভাবছেন? যেতে পারেন দুর্গ ও বৌদ্ধ বিহার দেখতে মেদিনীপুর

তবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই চর্চার মাঝখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, দ্রুত যাতে এই কাজগুলো করা হয়। প্রসঙ্গত এই যুব সাথী প্রকল্পটি চলতে বছরের রাজ্য বাজেট পেশের দিন ঘোষণা করা হয়েছিল। পরে নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, আগস্ট নয় এপ্রিল থেকেই এই প্রকল্প কার্যকর হবে। তবে কিছুদিন পর ধর্না মঞ্চ থেকে এপ্রিলের পরিবর্তে মার্চ মাস থেকে এই টাকা দেওয়ার শুরু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, এই প্রকল্পের জন্য তারাই একমাত্র আবেদন করতে পারবেন যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সী। পাশাপাশি যারা মাধ্যমিক পাশ করেছে। তবে যারা রাজ্য সরকারের ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী বা স্মার্টকার্ড পেলেও এই ভাতা পাওয়ায় কোনও সমস্যা হবে না। তবে রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পে টাকা না পেলে, এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন তারা।

তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সিংহভাগ আবেদনকারীর টাকা একাউন্টে ঢুকতে শুরু করেছে। পাশাপাশি যুবশতের টাকা পেয়ে যথেষ্ট খুশি হয়েছেন রাজ্যের ছেলেমেয়েরা। কিন্তু অনেকেরই অভিযোগ মেসেজ পেল এর মধ্যে টাকা এখনো অ্যাকাউন্টে ঢোকেনি। তবে এই বিষয়ে দ্রুত এই সমস্যার নিষ্পত্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী (Yuva Sathi)।