ডকুমেন্ট সাইজ ঠিক না থাকলেই বাতিল! জানুন যুবসাথীতে নথি আপলোডের সঠিক পদ্ধতি

Published on:

Published on:

Yuvasathi Scheme Easy Guide to Fix Document Upload Errors
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন করতে গিয়ে অনেকেই একই সমস্যার মুখে পড়ছেন। অনলাইনে নাম নথিভুক্ত করার সময় ডকুমেন্ট আপলোড হচ্ছে না। কারণ একটাই ফাইলের সাইজ ও ফরম্যাট ঠিক নেই। মোবাইল ক্যামেরায় তোলা ছবি বা স্ক্যান করা নথির সাইজ নির্ধারিত সীমার বেশি হওয়ায় বারবার ‘Upload Failed’ দেখাচ্ছে। ফলে আবেদন প্রক্রিয়াই আটকে যাচ্ছে। তবে এই সমস্যার সমাধান ঘরে বসেই করা সম্ভব।

যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন করার আগে কী কী প্রস্তুতি জরুরি?

যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) ডকুমেন্ট সরাসরি আপলোড করার আগে সেগুলি সঠিকভাবে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই মূল নথির ছবি তুলে আপলোড করতে যান, যা ঠিক পদ্ধতি নয়। প্রথমে প্রয়োজনীয় নথির একটি পরিষ্কার জেরক্স বা ফটোকপি করাতে হবে। যেমন- মার্কশিট, আধার কার্ড ইত্যাদি। তারপর সেই ফটোকপির নিচের দিকে নিজের সই করতে হবে। এটিই সেলফ-অ্যাটেস্টেড কপি। চাইলে সইয়ের উপরে “Self Attested” লিখে দেওয়া যেতে পারে, তবে শুধু সই করলেও চলবে।

এরপর ওই সই করা কপির ছবি তুলতে হবে বা স্ক্যান করতে হবে। ফাইলের ফরম্যাট অবশ্যই PDF হতে হবে এবং সাইজ থাকতে হবে ৩০০ KB-এর মধ্যে। যুবসাথী পোর্টালে সাধারণত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, ব্যাঙ্ক পাসবুক, আধার এবং ভোটার কার্ড আপলোড করতে হয়।

বড় সাইজের ফাইল ছোট করবেন কীভাবে?

অনেক সময় মোবাইলে তোলা ছবির সাইজ ১ MB বা তারও বেশি হয়। এতে আপলোড করা যায় না। তবে অনলাইনেই ফাইলের সাইজ কমানো সম্ভব। এরজন্য গুগলে গিয়ে যেকোনো ‘JPG to PDF Converter’ ওয়েবসাইট খুলতে হবে। এরপর সেলফ-অ্যাটেস্টেড ডকুমেন্টের ছবিটি আপলোড করতে হবে। কনভার্ট করার সময় যদি আউটপুট বা টার্গেট সাইজ সেট করার অপশন থাকে, সেখানে ২৭০ থেকে ২৮০ KB নির্বাচন করাই ভালো। ৩০০ KB-এর একদম সীমায় রাখলে আপলোডে সমস্যা হতে পারে। পিডিএফ তৈরি হলে সেটি ডাউনলোড করে নিতে হবে। এতে ফাইলের সাইজ কমবে, কিন্তু লেখাগুলি স্পষ্ট থাকবে।

ছবি ও সিগনেচারের আলাদা নিয়ম

ডকুমেন্টের ক্ষেত্রে পিডিএফ চললেও ছবি ও সিগনেচারের ক্ষেত্রে নিয়ম আলাদা। এখানে ফরম্যাট হতে হবে JPG এবং সাইজ থাকতে হবে ৫০ KB-এর নিচে। এর জন্য যেকোনো অনলাইন ‘Image Compressor’ টুল ব্যবহার করা যায়। পাসপোর্ট সাইজ ছবি বা সাদা কাগজে করা সইয়ের ছবি আপলোড করে টার্গেট সাইজ ৪০ KB সেট করতে হবে। তারপর ‘Compress’ করে ডাউনলোড করলে সাইজ কমে যাবে, কিন্তু ছবি ঝাপসা হবে না।

Nabanna Extends Yuva Sathi Online Application to 24 Hours

আরও পড়ুনঃ খাস কলকাতার রাস্তা থেকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে নির্যাতন! ঘটনা শুনলে শিউরে উঠবেন…

যারা পুরো আবেদন প্রক্রিয়াটি স্মার্টফোন থেকে করছেন, তারা ব্রাউজারের “Desktop Mode” চালু করলে কাজ করতে সুবিধা পাবেন। এতে আপলোড অপশন এবং সাইজ সেটিং স্পষ্ট দেখা যায়। সব নথি নির্ধারিত ফরম্যাট ও সাইজে প্রস্তুত থাকলে আবেদন করার সময় আর কোনো ত্রুটি হবে না। আবেদনের আগে যদি নথিপত্র ঠিকভাবে প্রস্তুত থাকে, তাহলে পোর্টালে বারবার ‘Upload Failed’ দেখানোর সম্ভাবনাও কমে যায়। একটু সতর্কতা আর সঠিক পদ্ধতি জানলেই যুবসাথী প্রকল্পে (Yuvasathi Scheme) আবেদন প্রক্রিয়া অনেকটাই সহজ হয়ে উঠবে।