বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন নিয়ে ফের বড়সড় আলোচনা শুরু হয়েছে। অষ্টম পে কমিশন (8th Pay Commission) কার্যকর হলে একদিকে যেমন মাসিক বেতন অনেকটাই বাড়তে পারে, তেমনই একসঙ্গে মোটা অঙ্কের বকেয়া পাওয়ার সম্ভাবনাও রয়েছে। সব মিলিয়ে কর্মীদের আয় কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
বেতন নির্ধারণে মূল ভূমিকা ফিটমেন্ট ফ্যাক্টরের (8th Pay Commission)
নতুন বেতন কাঠামো (8th Pay Commission) নির্ধারণের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টরই প্রধান ভূমিকা নেয়। এই ফ্যাক্টরের সাহায্যেই বর্তমান মূল বেতনকে গুণ করে নতুন বেতন হিসাব করা হয়। বর্তমানে কর্মী সংগঠনগুলির তরফে দাবি উঠেছে এই ফ্যাক্টর ৩ থেকে বাড়িয়ে ৩.২৫ করা হোক। এই প্রস্তাব কার্যকর হলে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে প্রায় ৫৪,০০০ টাকায় পৌঁছতে পারে। এতে কর্মচারীদের হাতে পাওয়া অর্থের পরিমাণ অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে।
বকেয়া টাকা নিয়েও বড় প্রত্যাশা
অষ্টম পে কমিশন (8th Pay Commission) ২০২৬ সালের শুরু থেকে কার্যকর হতে পারে বলে আলোচনা চলছে। তবে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে সময় লাগতে পারে প্রায় ১৪ থেকে ১৮ মাস। এই বিলম্বের কারণে নতুন বেতন কাঠামো পিছনের তারিখ থেকে কার্যকর হলে কর্মীরা প্রায় ২০ মাসের এরিয়ার পেতে পারেন।
প্রাথমিক হিসাব অনুযায়ী, যাদের বেতন কম স্তরে রয়েছে, তারা কয়েক লক্ষ টাকা পর্যন্ত বকেয়া পেতে পারেন। এই অঙ্ক ৩.৬ লক্ষ থেকে ৫.৬৫ লক্ষ টাকার মধ্যে থাকতে পারে। অন্যদিকে, উচ্চ বেতনের কর্মীদের ক্ষেত্রে এই অঙ্ক আরও বাড়তে বাড়তে প্রায় ১৫ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে।

আরও পড়ুনঃ ২২ হাজার বেতন থেকে স্থায়ী চাকরি, বামেরা ক্ষমতায় এলে কী কী করবে? জানালেন শতরূপ
যদিও সম্ভাবনা (8th Pay Commission) অনেকটাই, তবে সবকিছু নির্ভর করছে সরকারের অনুমোদনের উপর। কমিশনের সুপারিশ এবং ফিটমেন্ট ফ্যাক্টরের চূড়ান্ত মান অনুযায়ী নির্ধারিত হবে কে কতটা সুবিধা পাবেন। তবে সবদিক ঠিকঠাক এগোলে, এটি যে সরকারি কর্মচারীদের জন্য বড়সড় আর্থিক স্বস্তির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।












