বাংলা হান্ট ডেস্ক: সকাল সকাল শীতের আমেজ থাকলেও বেলা বাড়তেই উধাও হচ্ছে সব। আজও সেই ধারা অব্যাহত। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোনো জেলাতেই কনকনে শীত নেই আর। আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমী ঝঞ্চার কারণে উত্তুরে হাওয়া বাধা পাচ্ছে, ফলত তাপমাত্রা বাড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যে কেমন থাকবে আবহাওয়া? জানুন সম্পূর্ণ আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
মাঘ মাসের ঠান্ডা আর মানুষের গায়ে লাগছে না। দক্ষিণবঙ্গে (South Bengal Weather) দিনের বেলায় শীতের ফিল থাকছে না বললেই চলে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় খুব বড়সড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
একাধিক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। হাওয়া অফিস বলছে, বর্তমানে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও সংলগ্ন জম্মু কাশ্মীরের উপর। ২৬ তারিখ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। সবমিলিয়ে চড়ছে পারদ।
দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশা থাকবে। দৃশ্যমানতা থাকবে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে। অধিক কুয়াশার সম্ভাবনা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূমে।

আরও পড়ুন: নতুন বছরে বিরাট চমক, ছোটপর্দায় ফিরছেন মিমি! কোন চ্যানেলে দেখা যাবে জানেন?
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের দু’টি জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তালিকায় জলপাইগুড়ি এবং কোচবিহারে। কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে কিছু কিছু অংশে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। উত্তরের সমতলের জেলাগুলিতে ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। সকালের দিকে কুয়াশা বেশি পড়বে।













