নতুন নায়িকা আসতেই অস্তাচলে TRP, সিরিয়াল নিয়ে মুখ খুললেন ‘অপর্ণা’ শিরিন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যে কোনও সিরিয়ালের (Serial) ক্ষেত্রেই টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপ্তাহিক টিআরপি তালিকা প্রকাশ্যে আসলে কোন সিরিয়াল কত নম্বরে রয়েছে তা নিয়ে চলে জল্পনা। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এর বর্তমানে টিআরপি অনেকটাই কমে গিয়েছে। অথচ প্রথম থেকে এই ধারাবাহিকের নম্বর থেকেছে বেশ চড়া। দিতিপ্রিয়া রায়ের বিদায়ের পর নতুন নায়িকার আগমনের পর থেকেই অদ্ভূত ভাবে কমতে শুরু করেছে টিআরপি।

টিআরপি কমছে সিরিয়ালের (Serial)

নতুন ‘অপর্ণা’ হিসেবে সিরিয়ালে পা রেখেছেন শিরিন পাল। আর্য অপর্ণার মিলন দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু বর্তমানে টিআরপির চড়াই উতরাই নিয়ে কি চিন্তিত শিরিন? গত দু সপ্তাহে টিআরপি তালিকার প্রথম পাঁচে দেখা যায়নি এই ধারাবাহিককে।

Chirodini tumi je amar serial trp going low

কী বললেন শিরিন: এ বিষয়ে শিরিন বলেন, টিআরপি সকলকেই ভাবায়। তাঁর কাজ অভিনয় করা। তিনি অভিনয় করতে এসেছেন। সেটাতেই মন দিতে চান। কাজ মন দিয়ে ভালো ফল আসবে। মাঝে নায়িকা ছাড়া শুটিং হলেও টিআরপি ধরে রেখেছিল সিরিয়ালটি।

আরও পড়ুন : মাটনের বদলে ‘গোমাতা’! সায়কের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অলিপাবের কর্মী

টিআরপি দেখে কী প্রতিক্রিয়া: বর্তমানে টিআরপির (Serial) এই অবস্থা দেখে কী মন খারাপ হয় শিরিনের? অভিনেত্রী বলেন, মন খারাপ ঠিক নয়। তবে চিন্তা তো থাকে। তিনি যাদের সঙ্গে কাজ করছেন তারা এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে রয়েছেন। তাই তাঁর চিন্তা বা মন খারাপ হলে তাঁরা তাঁকে বলেছেন, আজ নম্বর কমলে পরে আবার বেড়ে যাবে।

আরও পড়ুন : যানজটের নো চিন্তা, মাধ্যমিকের দিনগুলিতে রাজ্যজুড়ে নামছে ২০ টি অতিরিক্ত বাস

তবে টিআরপি নিয়ে বেশি চিন্তা করতে রাজি নন শিরিন। নিজের কাজের দিকে মন দিতে চান তিনি। ভালো কাজ করলেই ভালো ফল মিলবে, এতেই বিশ্বাস করেন তিনি।