যানজটের নো চিন্তা, মাধ্যমিকের দিনগুলিতে রাজ্যজুড়ে নামছে ২০ টি অতিরিক্ত বাস

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ফেব্রুয়ারির শুরুতেই রয়েছে মাধ্যমিক (Madhyamik) পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা নিয়ে ছাত্রছাত্রীদের মনে নানান চিন্তা তো লেগেই থাকে। উপরন্তু পরীক্ষার চিন্তার উপরে আরও এক টেনশন থাকে, ঠিক সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো যাবে তো? এমনিতেই পরীক্ষার দিনগুলিতে ব্যস্ততার জেরে যানজট হওয়া স্বাভাবিক বিষয়। এমতাবস্থায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল রাজ্য সরকার।

মাধ্যমিকের (Madhyamik) সময় রাজ্যজুড়ে অতিরিক্ত বাস পরিষেবা

মাধ্যমিকের দিনগুলিতে কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে পাওয়া যাবে বিশেষ বাস পরিষেবা। পরীক্ষার ৮ দিন ধরে ১৫ টি বিভিন্ন রুটে অন্তত ২০ টি অতিরিক্ত বাস চলবে বলে খবর। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২, ৩, ৬, ৭, ৯, ১০, ১১ এবং ১২ তারিখে রয়েছে পরীক্ষা।

State government will arrange extra bus for madhyamik

সরকারের তরফে বিজ্ঞপ্তি: শনিবার রাজ্য পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিকের (Madhyamik) দিনগুলিতে উত্তর ও দক্ষিণ কলকাতা থেকে নিকটবর্তী শহরতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে চলবে বিশেষ বাস। কোন কোন রুটে চলবে অতিরিক্ত বাস?

আরও পড়ুন : সোনায় কর ছাড়ের দাবি, আগামীকাল বাজেটের পর কমবে সোনালি ধাতুর দাম?

কোন কোন রুটে অতিরিক্ত বাস: বিজ্ঞপ্তি অনুযায়ী, বালিগঞ্জ-এসপ্ল্যানেড রুটে চলবে ২ টি অতিরিক্ত বাস। ঠাকুরপুকুর-শিয়ালদহ রুটে চলবে ১ টি অতিরিক্ত বাস। ঠাকুরপুকুর-হাওড়া রুটে মিলবে ১ টি অতিরিক্ত বাস, হরিদেবপুর-হাওড়া স্টেশন রুটে মিলবে ১ টি অতিরিক্ত বাস। কাঁকুড়গাছি থেকে বেহালা রুটে ২ টি অতিরিক্ত বাস, কুঁদঘাট-দক্ষিণেশ্বর রুটে ১ টি অতিরিক্ত বাস, দক্ষিণেশ্বর-এসপ্ল্যানেড রুটে ১ টি অতিরিক্ত বাস, গড়িয়া-হাওড়া স্টেশন রুটে ৪ টি অতিরিক্ত বাস, যাদবপুর-হাওড়া রুটে ১ টি অতিরিক্ত বাস, ব্যারাকপুর-হাওড়া রুটে ১ টি অতিরিক্ত বাস, সরশুনা-হাওড়া রুটে ১ টি অতিরিক্ত বাস, দমদম বিমানবন্দর-এসপ্ল্যানেড রুটে ১ টি অতিরিক্ত বাস, নিউটাউন-শিয়ালদহ রুটে ২ টি অতিরিক্ত বাস, ডানলপ-বালিগঞ্জ রুটে ১ টি অতিরিক্ত বাস মিলবে।

আরও পড়ুন : মাটনের বদলে ‘গোমাতা’! সায়কের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অলিপাবের কর্মী

সকাল ১০ টা ৪৫ নাগাদ শুরু হবে পরীক্ষা। দুপুর দুটোয় শেষ হবে পরীক্ষা। তবে যানজটের চিন্তা আর থাকবে না। অতিরিক্ত বাসের জন্য আর চিন্তা করতে হবে না পরীক্ষার্থীদের।