‘দাদাগিরি’ ছেড়ে ‘বিগ বস’এ সঞ্চালনা, কবে থেকে সম্প্রচার শুরু সৌরভের নতুন শোয়ের?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ক্রিকেটের বাইশ গজের বাইরে সঞ্চালক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আত্মপ্রকাশ করেন ‘দাদাগিরি’র হাত ধরে। তাঁর সঞ্চালনায় জনপ্রিয়তার চূড়ায় ওঠে নন ফিকশন শোটি। কিন্তু হঠাৎ করেই সৌরভের দাদাগিরি ছেড়ে দেওয়ার খবরে মুষড়ে পড়েছিলেন দর্শকরা। শোনা গিয়েছিল, অপর একটি চ্যানেলে ‘বিগ বস’ সঞ্চালনায় দেখা যাবে তাঁকে। এছাড়াও আরও একটি শো সঞ্চালনার কথা শোনা গিয়েছিল তাঁর। কবে থেকে শুরু হচ্ছে বিগ বস?

সৌরভের (Sourav Ganguly) বিগ বস নিয়ে চর্চা অব্যাহত

গুঞ্জন বলছে, চলতি বছরের নভেম্বর মাস থেকে নাকি স্টার জলসা চ্যানেলে শুরু হতে চলেছে সৌরভের ‘বিগ বস’। এদিকে চ্যানেলে কোনও ঘোষণাই নেই। সাধারণত শো শুরুর অন্তত ছয় মাস আগে থেকে প্রতিযোগী বাছাই শুরু হয়। বেশ কিছু নাম নিয়ে নাকি জল্পনাও চলছে। যদিও সবটাই এখনও গুঞ্জনের পর্যায়ে। চূড়ান্ত সিদ্ধান্ত কিছুই নেওয়া হয়নি।

When will sourav ganguly bigg boss start

আগেও হয়েছে বিগ বস: হিন্দি বিগ বস রিয়েলিটি শোয়ের জগতে তুমুল জনপ্রিয়। সলমন খানের সঞ্চালনা শোটিকে অন্য মাত্রা দিয়েছে। বাংলাতেও আগে বিগ বস হয়েছে ঠিকই। ২০১৬ সালের সেই শোতে প্রতিযোগী ছিলেন বিক্রম চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার, সুদীপ্তা চক্রবর্তী, জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো তারকারা। তবে হিন্দির মতো তেমন প্রভাব ফেলতে পারেনি বাংলা বিগ বস।

আরও পড়ুন : সিরিয়াল শেষ হলেও বন্ধুত্ব অটুট, রণজয়-শ্যামৌপ্তিকে জমিয়ে আইবুড়োভাত খাওয়াল ‘কোন গোপনে’ টিম

কারা হবেন প্রতিযোগী: প্রায় এক দশক পর আবারও বাংলায় ফিরছে এই শো। সৌরভের (Sourav Ganguly) সঞ্চালনা নিয়ে উন্মাদনা তুঙ্গে দর্শক মহলে। তবে সেই সঙ্গে প্রতিযোগীদের তালিকায় কাদের দেখা যাবে তা নিয়েও আগ্রহ কম নেই দর্শকদের মধ্যে। এবার কবে থেকে শো শুরু হয় সেটাই দেখার অপেক্ষা।

আরও পড়ুন : আরও ঘোরালো মামলা, তনয়ের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির ধারা! গোপন জবানবন্দি দিলেন মিমি

প্রসঙ্গত জি বাংলার দাদাগিরিতে সৌরভ সঞ্চালনা না করলে শোটি আর দেখানো হবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এছাড়াও দিদি নাম্বার ওয়ান, সারেগামাপা এবং ডান্স বাংলা ডান্স সম্প্রচারিত হয় জি বাংলায়। তবে নতুন কোনও নন ফিকশন শো যুক্ত হয় কিনা সেটাই দেখার অপেক্ষা।