টাটা গ্রুপের এই সংস্থার শেয়ারে লাগাতার পতন! মাথায় হাত বিনিয়োগকারীদের

Published on:

Published on:

Stock price of this Tata group company is falling in share market.
Follow

বাংলা হান্ট ডেস্ক: টাটা গ্রুপের IT কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড (TCS)-এর শেয়ারের (Share Market) দামে ক্রমশ পতন ঘটছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে উদ্বেগের আবহেই শুক্রবার BSE-তে TCS-এর শেয়ারের দাম ২.১৭ শতাংশেরও বেশি কমে ২,৬৯২.১৫ টাকায় বন্ধ হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত ১ মাসে এই শেয়ারে ১৭.৪২ শতাংশের পতন ঘটেছে।

TCS-এর শেয়ারে (Share Market) লাগাতার পতন:

কোম্পানির মার্কেট ক্যাপ বহু বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। ইতিমধ্যেই TCS-এর মার্কেট ক্যাপ ৯.৬০ লক্ষ কোটি টাকার নিচে নেমে গেছে। যা বহু বছরের মধ্যে সর্বনিম্ন।

Stock price of this Tata group company is falling in share market.

ইনফোসিস এবং উইপ্রোর ADR ১০ শতাংশ পর্যন্ত কমেছে: উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে মার্কিন বাজারে ইনফোসিস এবং উইপ্রোর ADR (আমেরিকান ডিপোজিটরি রিসিপ্ট) ১০ শতাংশ পর্যন্ত কমেছে। আমেরিকায় স্থিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ অ্যানথ্রপিক সম্প্রতি কর্পোরেট লিগ্যাল টিমগুলির জন্য একটি নতুন টুল চালু করেছে। যার পরে মার্কিন শেয়ার বাজারের মনোভাব দুর্বল হয়ে পড়েছে। মূলত, Claude চ্যাটবট প্রস্তুতকারী সংস্থা অ্যানথ্রপিক জানিয়েছে যে, এই প্রোডাক্ট বিভিন্ন ধরণের আইনি কাজ স্বয়ংক্রিয় করতে পারে।

আরও পড়ুন: পর্যটকদের জন্য দুর্দান্ত খবর! ৫৬ টি দেশে ভিসা-ফ্রি এন্ট্রি! ভারতীয় পাসপোর্টের র‍্যাঙ্কিংয়ে বড় চমক

এক বছরে TCS-এর শেয়ারের দাম ৩০ শতাংশেরও বেশি কমেছে। টাটা গ্রুপের আইটি কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর শেয়ারের দাম গত ১ মাসে ১৭.৪২ শতাংশ কমেছে। এদিকে, গত ১ বছরে, এই কোম্পানির শেয়ারের দাম ৩০ শতাংশেরও বেশি কমেছে।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে পারবেন না অভিষেক শর্মা? এখন কেমন আছেন তারকা খেলোয়াড়?

জানিয়ে রাখি যে, TCS-এর শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য হল ৪,০২০.০০ টাকা। একই সময়ে, কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ২৫৭৯ টাকা। ২০২৫-এর সেপ্টেম্বর ত্রৈমাসিকের পরিসংখ্যান অনুযায়ী, টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর প্রোমোটার শেয়ারের পরিমাণ ৭১.৭৭ শতাংশ। অপরদিকে, পাবলিক শেয়ারহোল্ডিংয়ের পরিমাণ ২৮.২৩ শতাংশ। এই শেয়ারহোল্ডিং ডেটা সেপ্টেম্বর ২০২৫ ত্রৈমাসিকের।

সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।