বাংলাহান্ট ডেস্ক: পারদ ওঠা-নামা লেগেই রয়েছে। এই শীত করছে আবার কখনও ঝরছে ঘাম। যদিও গত কয়েকদিনে তাপমাত্রা অনেকটাই বেড়েছে। আবহাওয়া দপ্তর বলছে, বৃহস্পতিবার থেকে হবে আরও বদল। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। তাহলে শীতের ইতি? জানুন কী বলছে আবহাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই উর্দ্ধমুখী তাপমাত্রা। আগামীকাল বৃহস্পতিবার থেকে ক্রমশ ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। সর্বনিম্ন ও সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়বে। তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। ফলত শীতের আমেজ শেষের দিকে।
আবহাওয়া দপ্তর বলছে উইকেন্ডে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর ফেব্রুয়ারীর শেষেই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আরও চড়তে পারে পারদ। সাগরে নিম্নচাপ থাকলেও তার প্রভাব এ রাজ্যে পড়বে না। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি সকালের দিকে থাকবে হালকা কুয়াশাও।
আরও পড়ুন: ৩৫ বছরের ক্লাব সরাতে আগে ভাঙা হল তিন মনীষীর মূর্তি! তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের হালকা আমেজের পাশাপাশি রয়েছে হালকা টু মাঝারি কুয়াশাও। অধিক কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশা পড়তে পারে সকালের দিকে। শনিবার থেকে ২ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে উত্তরেও। ধীরে ধীরে চড়বে পারদ। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গেও।













