বাংলা হান্ট ডেস্ক: বিরিয়ানি খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুবই কম পাবেন। তবে বিরিয়ানির সঙ্গে সাইড ডিশ হিসেবে অনেকে চিকেন বা পনির এর কোন পদ নেয়। তবে আজ আপনাদের সঙ্গে আজ এমন একটি পদের রেসিপি শেয়ার করব যা আপনি সহজেই বাড়িতে বানাতে পারবেন (Recipe)
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ফিস টিক্কা (Recipe)
মৎস্যপ্রেমী থেকে নিরামিষাশী, প্রত্যেকেই নিজেদের মতো করে রন্ধনপ্রণালীতে বদল এনেছেন।আপনার যদি মাংসে আপত্তি, অথচ বিরিয়ানির প্রতি প্রেম থাকলে এক বার বানিয়ে দেখুন ফিশ টিক্কা বিরিয়ানি। কীভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: মার্চের হাওয়ায় বসন্তের সুবাস, পাহাড়ে রডোডেনড্রন দেখতে এখনই সেরা সময়
উপকরণ:
৭-৮ টুকরো বাসা বা ভেটকির ফিলে (ছোট করে কাটা)
১ টেবিল চামচ পাতিলেবুর রস
১ টেবিল চামচ আদা-রসুন বাটা
১ টেবিল চামচ কাশ্মিরী লঙ্কাগুঁড়ো
১ টেবিল চামচ ধনেগুঁড়ো
আধ টেবিল চামচ জিরেগুঁড়ো
স্বাদমতো নুন
১ টেবিল চামচ সর্ষের তেল
প্রণালী: প্রথমত বাসা, ভেটকি বা পছন্দের যে কোনও মাছের ফিলে দিয়েই রান্নাটি হতে পারে। এবার মাছের ফিলে ধুয়ে তাতে লেবুর রস, নুন, আদা-রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা, ধনে-জিরে গুঁড়ো, তেল মাখিয়ে রাখুন অন্তত আধ ঘণ্টা। তারপর ননস্টিক কড়াইয়ে তেল দিয়ে ফিরে গুলো উল্টে-পাল্টে সেঁকে নিন।এবার কাঠিতে গেঁথে আগুনে হালকা পুড়িয়েও নিতে পারেন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













