KKR-এর এই খেলোয়াড়ের বোলিং অ্যাকশন নিয়ে উঠল প্রশ্ন! MI-র বিরুদ্ধে ম্যাচে ঠিক কী ঘটেছিল?

Published on:

Published on:

Kolkata Knight Riders player's bowling action raised questions.
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা তথা IPL ২০২৬-এর দ্বিতীয় ম্যাচটি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে সম্পন্ন হয়। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা এই ম্যাচ চলাকালীন KKR-এর এক খেলোয়াড়ের বিরুদ্ধে নকল করার অভিযোগ উঠেছে। মূলত, তিনি অন্যদের অনুকরণ করছেন বলেই এহেন অভিযোগ করেছেন এক কিংবদন্তি ক্রিকেটার। এদিকে, যাঁর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে তিনি হলেন কার্তিক ত্যাগীর। যিনি এখন প্রশ্নের মুখে পড়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার ডেল স্টেইন MI বনাম KKR ম্যাচে কার্তিক ত্যাগীকে নিয়ে প্রশ্ন তুলেছেন।

KKR (Kolkata Knight Riders)-এর কার্তিক ত্যাগীর বোলিং অ্যাকশন নিয়ে উঠল প্রশ্ন:

কী জানিয়েছেন ডেল স্টেইন: বিশ্বের অন্যতম সেরা পেসার ডেল স্টেইন KKR-এর বোলার কার্তিক ত্যাগীর বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই বোলারের বোলিং দেখার পর তিনি বলেছেন যে, মনে হচ্ছে তিনি আবার তাঁর বোলিং অ্যাকশন পরিবর্তন করেছেন।

‘কার্তিক অন্যদের অনুকরণ করছেন’: ডেল স্টেইন তাঁর এক্স হ্যান্ডেলে কার্তিক ত্যাগীর বোলিং নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেন, “কার্তিকের গতি ও দক্ষতা আছে। কিন্তু আমার মনে হয় নিজের সামর্থ্যের ওপর ওর আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তিনি ভিন্ন কিছু করার জন্য অন্য বোলারদের বোলিং অ্যাকশন নকল করছেন।’

আরও পড়ুন: ‘আনন্দের বিষয়…’, জম্মু ও কাশ্মীর ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা মোদীর, কারণ জানলে অবাক হবেন

স্টেইন আরও বলেন যে, অন্য বোলারদের অনুকরণ করা ভুল নয়। এর সুবিধাও আছে। কিন্তু একটি নির্দিষ্ট স্তরের পর, আপনাকে নিজের বোলিং অ্যাকশন গড়ে তুলতে হবে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অবশেষে বলেছেন যে, তিনি আশা করেন কার্তিক ত্যাগী শীঘ্রই তাঁর বোলিংয়ে সেই ছন্দ খুঁজে পাবেন যা তিনি খুঁজছেন।

আরও পড়ুন: হয়ে যান সতর্ক! আগামী সপ্তাহে একাধিক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দুর্ভোগ এড়াতে জানুন ছুটির তালিকা

MI বনাম KKR ম্যাচে কার্তিক ত্যাগীর পারফরম্যান্স: জানিয়ে রাখি যে, ওই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কার্তিক ত্যাগীর পারফরম্যান্স ছিল হতাশাজনক। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমে তিনি তার ৪ ওভারে ৪৩ রান দিয়ে মাত্র ১ টি উইকেট নেন। কার্তিক ১০.৭৫ ইকোনমিতে রান দিয়ে সূর্যকুমার যাদবের উইকেটটি নিয়েছিলেন।