অবসরের পরেও উপার্জনের রেকর্ড! বিহার-ঝাড়খণ্ডের সর্বোচ্চ করদাতা হলেন ধোনি

Published on:

Published on:

MS Dhoni income tax amount revealed.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni Income Tax) অবসর নিলেও তাঁর ‘ক্রেজ’ এতটুকুও কমেনি। তিনি প্রায়শই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঠিক এই আবহেই ধোনির প্রসঙ্গে এমন একটি তথ্য সামনে এসেছে যেটি জানার পর অবাক হবেন তাঁর অনুরাগীরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মহেন্দ্র সিং ধোনি এবার বিহার ও ঝাড়খণ্ড রাজ্যে সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী ব্যক্তি হিসাবে বিবেচিত হয়েছেন।

৫০ কোটি টাকারও বেশি ট্যাক্স জমা করেছেন ধোনি (MS Dhoni Income Tax):

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ধোনি ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকে শুরু করে IPL এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে সক্রিয়ভাবে জড়িত আছেন। এই কারণেই তাঁর আয় ক্রমাগত বাড়ছে। রিপোর্ট অনুসারে, তিনি গত অর্থ বছরে ৫০ কোটি টাকার বেশি অ্যাডভান্স ট্যাক্স জমা করেছেন। যদিও আয়কর বিভাগ কোনও ব্যক্তির সঠিক করের পরিমাণ প্রকাশ্যে জানায় না, তবে, বিহার-ঝাড়খণ্ড অঞ্চলের প্রধান আয়কর কমিশনার ড. ডি. সুধাকর রাও নিশ্চিত করেছেন যে, ব্যক্তিগত বিভাগে ধোনিই সর্বোচ্চ করদাতা হিসেবে বিবেচিত হয়েছেন।

MS Dhoni income tax amount revealed.

বিহার ও ঝাড়খণ্ডে রেকর্ড পরিমাণ কর আদায়: জানিয়ে রাখি যে, ধোনির ব্যক্তিগত এই বিপুল অঙ্কের ট্যাক্স প্রদানের পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডের সামগ্রিক কর আদায়েও এক ঐতিহাসিক বৃদ্ধি দেখা গেছে। আয়কর বিভাগ ২০২৫-২৬ অর্থবর্ষে এই ২ টি রাজ্য থেকে রেকর্ড ২০,০০০ কোটি টাকা ট্যাক্স আদায় করেছে। ঝাড়খণ্ড এক্ষেত্রে ব্যতিক্রমী সাফল্য দেখিয়েছে এবং মোট আদায়ের ক্ষেত্রে ১২,০০০ কোটি টাকার গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। উল্লেখ্য যে, এই বিপুল পরিমাণ অর্থের প্রায় ৭০ শতাংশ সরাসরি ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স অর্থাৎ TDS-এর মাধ্যমে সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এই পরিসংখ্যানটি স্বচ্ছ আর্থিক লেনদেন এবং নিয়মকানুন মেনে চলার বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপিত করে।

আরও পড়ুন: PPF থেকে FD! Mother’s Day-তে মাকে দিন এই ফাইনান্সিয়াল গিফটগুলি, ভবিষ্যৎ হবে সুরক্ষিত

সরকারি সংস্থাগুলির আধিপত্য: এদিকে,নও এই শক্তিশালী ট্যাক্স আদায়ের ক্ষেত্রে শুধু ব্যক্তিরাই নন, বরং, বড় বড় কর্পোরেট সংস্থাগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারত কোকিং কোল লিমিটেড (BCCL) থেকে শুরু করে সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড (CCL) এবং CMPDI-র মতো প্রধান সংস্থাগুলি সরকারি কোষাগারে উল্লেখযোগ্য অবদান রেখেছে। আধিকারিকদের মতে, ভারী বৃষ্টির কারণে খনির কার্যক্রমে বিঘ্ন ঘটা সত্ত্বেও এই কর্পোরেশনগুলি থেকে ট্যাক্স আদায়ের পরিমাণ বেশ সন্তোষজনক ছিল।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ২০ ধনকুবেরের তালিকায় ফের এন্ট্রি মুকেশ আম্বানির! এশিয়ার মধ্যে প্রথম স্থানে গৌতম আদানি

কতজন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করছেন: পরিসংখ্যান অনুযায়ী, বিহার ও ঝাড়খণ্ডে মোট ৫.৫ কোটি মানুষের প্যান কার্ড রয়েছে। তবে, আশ্চর্যজনকভাবে, এই মানুষদের মধ্যে মাত্র ৪০ লক্ষ মানুষ তাঁদের আয়কর রিটার্ন (ITR) ফাইল করেন। প্যান কার্ড হোল্ডার এবং রিটার্ন ফাইলকারীদের মধ্যে এই বিশাল ব্যবধান অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এই কারণেই আয়কর বিভাগ এখন সচেতনতা বৃদ্ধি এবং রিটার্ন ফাইলকারীদের সংখ্যা বাড়ানোর জন্য একটি বিশেষ ‘আউটরিচ প্রোগ্রাম’ চালু করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে।