বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে চিকেন রয়েছে। তবে এক ধরনের কষা করতে মন চাইছে না। নতুনত্ব কিছু খেতে চাইছেন।তবে কি রান্না করবেন মুঝে উঠতে পারছেন না। কিন্তু চিন্তার কিছু নেই। স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন খিচুড়ি। দেখে নিন প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু চিকেন খিচুড়ি (Recipe)
এই গরমের মধ্যে আপনিও যদি চান অল্প সময়ের মধ্যে ভালো কোনো খাবার তৈরি করতে। তাহলে আজকের প্রতিবেদনটা আপনার জন্য। কারণ আজকের প্রতিবেদনা রইল এমন এক ধরনের রেসিপি, যা বানাতে খুব অল্প পরিমাণে উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন মাংসের খিচুড়ি। রইল রেসিপি (Recipe)।

আরও পড়ুন: ভিড়ভাট্টা এড়িয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের শেষ গ্রামে
উপকরণ:
মুরগির মাংস: ৪০০ গ্রাম (ছোট ছোট টুকরো করা)
গোবিন্দভোগ চাল: ৫০০ গ্রাম
মুগ ডাল: ২৫০ গ্রাম
মুসুর ডাল: ২৫০ গ্রাম
পেঁয়াজকুচি: ১ কাপ
রসুনকুচি: ১/২ টেবিল চামচ
আদা-লঙ্কা কুচি: ১ টেবিল চামচ
টমেটো কুচি: ১/২ কাপ
গোটা গরম মশলা: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
ঘি: ২ টেবিল চামচ
তেল: ২ টেবিল চামচ
নুন স্বাদমতো
প্রণালী: প্রথমে প্রেশার কুকারে তেল গরম করে নিয়ে গোটা গরম মশলা দিন। এরপর পেঁয়াজকুচি, আদা-লঙ্কাকুচি, রসুনকুচি দিয়ে ভাজতে থাকুন। এরপর মাংসের টুকরোগুলো দিয়ে ভাল করে ভাজুন। তারপর মাখোমাখো হয়ে এলে চাল ও ডাল মেশান। এরপর হলুদ, লঙ্কাগুঁড়ো সহ বাকি মশলাগুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে গরম জল দিন। এবার প্রেশার কুকারে একটা সিটি দিন। হয়ে গেলে কুকার খুলে ঘি ও গরম মশলাগুঁড়ো মিশিয়ে নিয়ে পরিবেশ করুন (Recipe)।













