সফর হবে আরও সহজ ও স্বস্তির, বুধ থেকে এই রুটে বাড়ছে ট্রেন পরিষেবার সংখ্যা

Published on:

Published on:

Indian Railways more trains will run on this route starting wednesday
Follow

বাংলা হান্ট ডেস্ক: যাত্রীদের কথা মাথায় রেখে রাজ্যকে রেলের উপহার দু জোড়া লোকাল ট্রেন। এই ট্রেনগুলোই চলাচল করার ফলে এলাকার মানুষদের সুবিধাজন যাতায়াত ব্যবস্থা হল। পাশাপাশি যাত্রীরা আরামদায়ক ভাবে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে বলে। মনে করা হচ্ছে। দেখে নিন এই নতুন ট্রেনের সময়সূচী ও রুট (Indian Railways)।

বুধবার থেকে এই রুটে চলবে আরও বেশি ট্রেন(Indian Railways)

সূত্রের খবর কৃষ্ণনগর-আমঘাটা রেললাইনটি মাত্র কয়েক মাস আগেই মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছিল। যারফলে এই লাইনে ৩ জোড়া ট্রেন চলাচল করত। কিন্তু যাত্রীদের ভিড় বাড়তে থাকায় এবং বিশেষ করে মায়াপুরগামী পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশন ট্রেনের (Indian Railways) সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Indian Railways more trains will run on this route starting wednesday

আরও পড়ুন: মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাচ্ছে? রান্নাঘরের এই টোটকা কাজে লাগতেই পারে

যেখানে ভোরের ট্রেন ৩১৮৮৭ নম্বর ট্রেনটি কৃষ্ণনগর থেকে ছাড়বে ভোর ৫:২০ মিনিটে। পাল্টা ফিরতি ট্রেন হিসেবে ৩১৮৮৮ নম্বর ট্রেনটি আমঘাটা থেকে ছাড়বে ভোর ৫:৪৩ মিনিটে।

পাশাপাশি রাতের ট্রেন ৩১৮৮৯ নম্বর ট্রেনটি কৃষ্ণনগর থেকে ছাড়বে রাত ১০:১৫ মিনিটে। একইভাবে ৩১৮৯০ নম্বর ফিরতি ট্রেনটি আমঘাটা থেকে ছাড়বে রাত ১০:৪০ মিনিটে।

এছাড়াও এই নতুন ২ জোড়া ট্রেন চালু হওয়ার ফলে এখন থেকে কৃষ্ণনগর-আমঘাটা শাখায় প্রতিদিন মোট ৫ জোড়া করে ট্রেন চলবে। রেলের এই উদ্যোগের ফলে নিয়মিত যাত্রী এবং ভ্রমণকারী সবাই আগের চেয়ে অনেক বেশি উন্নত হবে বলে মনে করা হচ্ছে (Indian Railways)।