তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলকে খুঁজছে পুলিশ, আগ্নেয়াস্ত্র নিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল গুণধর ছেলে

Published on:

Published on:

Police arrested Trinamool Congress MLA Dilip Mondal's boy
Follow

বাংলা হান্ট ডেস্ক : রাজ্য রাজনীতিতে তৃণমূল (Trinamool Congress) বিধায়ক দিলীপ মণ্ডলকে (Dilip Mondal) ঘিরে বিতর্ক। কয়েকদিন ধরেই পুলিশের নজরে রয়েছেন তিনি। তদন্তকারীদের দাবি, একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চলছে। পুলিশি তদন্তের মুখে পড়ে কয়েকদিন আগেই নিজের বাড়ি থেকে নাটকীয়ভাবে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গ্রেফতার করা হল বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে।

গ্রেফতার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক দিলীপ মন্ডলের ছেলে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে বকখালির ফ্রেজারগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ। সেই অভিযানে অর্ঘ্য মণ্ডল-সহ মোট পাঁচজনকে আটক করা হয়। তদন্তে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে দাবি তদন্তকারীদের।

কয়েকদিন আগে বিষ্ণুপুরে দিলীপ মণ্ডলের বাড়িতে পৌঁছেছিল পুলিশ। তদন্তকারীরা সেখানে তল্লাশি চালালেও বিধায়কের খোঁজ মেলেনি। তবে সেই সময় বাড়িতেই উপস্থিত ছিলেন তাঁর ছেলে অর্ঘ্য। বাবার অবস্থান সম্পর্কে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তদন্তে নতুন কিছু তথ্য সামনে আসতেই অর্ঘ্যকে নজরে রাখা শুরু করে পুলিশ। অবশেষে রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।বকখালির ফ্রেজারগঞ্জ এলাকা থেকে বিধায়কপুত্র-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীকে হুমকি সংক্রান্ত মামলার তদন্তে গত ১৫ মে পৈলানের বাগানবাড়িতে যায় পুলিশ। অভিযোগ, পুলিশের আসার খবর পেয়েই সেখান থেকে পালিয়ে যান দিলীপ মণ্ডল। প্রথমে একটি সিসিটিভি ফুটেজ সামনে আসে, যেখানে তাঁকে পোশাক পরিবর্তন করতে দেখা যায়।

Police arrested Trinamool Congress MLA Dilip Mondal's boy

আরও পড়ুন : বাংলায় বন্ধ হতে পারে ‘দুয়ারে রেশন’, সুপ্রিম কোর্টে মামলায় বড় ইঙ্গিত

আরও একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি নির্মীয়মাণ বাড়ির পিছন দিকে ড্রেন টপকে দ্রুত এলাকা ছাড়ছেন তিনি। পালানোর সময় তাড়াহুড়োয় তাঁর পাজামা ছিঁড়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়ে ক্যামেরায়। তদন্তকারীদের দাবি, বিধায়ককে ধরতে বিভিন্ন এলাকায় একাধিক টিম তল্লাশি চালাচ্ছে। প্রতিবারই পুলিশের নাগালের বাইরে থেকে যান তিনি।