OTP না থাকলে মিলবে না LPG সিলিন্ডার? বিপদে পড়ার আগে জানুন নিয়ম

Published on:

Published on:

LPG Cylinder what is the role of OTP in the new rules of gas delivery
Follow

বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে সাধারণ মানুষের জীবনে। কারণ ইরান ও ইজরাইলের সংঘাতের জেরে তেল ও গ্যাস সরবারহের উপর। এর ফলে দেশের বহু জায়গাতে দেখা দিয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Cylinder) অভাব। শুধু তাই নয় ঘরোয়া গ্যাসের সিলিন্ডারের পাশাপাশি, অভাব দেখা দিয়েছে বাণিজ্যিক ব্যবহারের সিলিন্ডার গুলোতে। এর ফলে রেস্তোরাঁ, হোটেল ও পরিবহন পরিষেবায় চোখে পড়ার মতো ব্যঘার ঘটছে। তবে বর্তমানে এলপিজি সিলিন্ডার ডেলিভারির ক্ষেত্রে গ্রাহকদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে তেল বিপণন সংস্থা গুলি একটি ওটিপি ভিত্তিক ডেলিভারি ব্যবস্থা চালু করেছে।

OTP ছাড়া কি মিলবে গ্যাস সিলিন্ডার? জানুন বিস্তারিত (LPG Cylinder)

যেখানে অনেক গ্রাহকের ফোনে একটি ওটিপি পাঠানো হয়। জাস্ট সিলিন্ডার ডেলিভারি সময় ডেলিভারি কর্মীকে জানাতে হয়। তবে বহু সময় মনে প্রশ্ন থাকে যদি ওটিপি না বলা হয় বা ভুল ওটিপি দেওয়া হয় তাহলে কি হবে। আজকে প্রতিবেদনায় রইল সেই বিষয়ে তথ্য (Lpg Cylinder)।

LPG Cylinder what is the role of OTP in the new rules of gas delivery

আরও পড়ুন: অনেকেই জানেন না! ট্রেনের টিকিট কাটলেই পাওয়া যায় এই ৬ সুবিধা

১)One-Time Password-এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে সিলিন্ডারটি প্রকৃত গ্রাহকের কাছেই পৌঁছেছে। এর ফলে ভুয়ো ডেলিভারি, জালিয়াতি এবং ভুল গ্রাহকের কাছে সিলিন্ডার পৌঁছানোর সম্ভাবনা কমে যায়।

২) সাধারণভাবে OTP যাচাই না হলে ডেলিভারি সম্পূর্ণ হয়েছে বলে সিস্টেমে আপডেট করা যায় না। ফলে অনেক ক্ষেত্রে ডেলিভারি কর্মী সিলিন্ডার হস্তান্তর করতে অস্বীকার করতে পারেন।

৩)অনেক সময় নেটওয়ার্ক সমস্যা বা মোবাইল নম্বর আপডেট না থাকার কারণে OTP আসে না। এমন পরিস্থিতিতে—বুকিংয়ের সময় দেওয়া মোবাইল নম্বরটি সঠিক কি না যাচাই করুন।SMS ফোল্ডার পরীক্ষা করুন।

৪) ডেলিভারি কর্মীর কাছেই OTP শেয়ার করুন।ফোনে বা অন্য কারও অনুরোধে OTP জানাবেন না।সিলিন্ডার গ্রহণ করার পরেই OTP দিন।ডেলিভারি রসিদ বা ডিজিটাল কনফার্মেশন সংগ্রহ করুন (LPG Cylinder)।