দিল্লিতে মমতা, আর সেদিনই বড় ধাক্কার আশঙ্কা, ইস্তফার পথে দুই বড় মুখ!

Published on:

Published on:

Trinamool Congress Faces Fresh Parliament Crisis Amid Resignation Buzz
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ভাঙনের জল্পনা ক্রমেই বাড়ছে। বিধানসভায় দলের একাংশ আলাদা হওয়ার পর এবার সংসদীয় দলেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সূত্রের দাবি, রাজ্যসভার দুই সাংসদ পদত্যাগ করতে পারেন। পাশাপাশি লোকসভায় দলের নেতৃত্ব নিয়েও অসন্তোষ প্রকাশ পেতে পারে। এই পরিস্থিতিতেই দিল্লিতে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলে (Trinamool Congress) ভাঙনের জল্পনা আরও জোরালো

সূত্রের খবর, রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্লিক সোমবার তাঁদের পদ থেকে ইস্তফা দিতে পারেন। জানা গিয়েছে, এদিন সকাল ১১টায় রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করার জন্যও সময় নিয়েছেন তাঁরা। উল্লেখ্য, কোয়েল মল্লিক গত এপ্রিল মাসেই তৃণমূলের (Trinamool Congress) সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন।

গত বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূলের (Trinamool Congress) সংগঠনের ভিত নড়বড়ে হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। নির্বাচনে মুখ্যমন্ত্রী ও বিধায়ক, দুই পদই হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দলের ভাঙন রুখতে তিনি একাধিক বৈঠক করলেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

বিধানসভার জাল সইকাণ্ডের পর দলের অন্দরের অসন্তোষ আরও প্রকাশ্যে চলে আসে। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অন্তত ৫৮ জন বিক্ষুব্ধ বিধায়ক একজোট হন। পরে বিধানসভায় তাঁরা বিরোধী দলের স্বীকৃতি পান এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হন।

শুধু বিধানসভা নয়, সেই প্রভাব এবার দিল্লিতেও পড়তে শুরু করেছে বলে জল্পনা। ইতিমধ্যেই কাকলি ঘোষ দস্তিদার দলের (Trinamool Congress) বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। লোকসভায় তাঁকে সরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মুখ্য সচেতকের দায়িত্বে ফেরানোর পর থেকেই তাঁর অসন্তোষ সামনে এসেছে।

এদিকে শোনা যাচ্ছে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলনেতার পদ থেকে সরানোর দাবিতে অন্তত ১৬ জন তৃণমূল (Trinamool Congress) সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিতে পারেন।

Complaint filed against Mamata Banerjee in Lalbazar

আরও পড়ুনঃ রাস্তায় নোংরা করলেই গুনতে হবে টাকা! নতুন নিয়মে কী কী থাকছে? জানালেন অগ্নিমিত্রা

এই আবহেই রবিবার দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি INDIA জোটের বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে জাতীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ বৈঠকের পাশাপাশি তৃণমূলের (Trinamool Congress) সংসদীয় দলের ভবিষ্যৎ কোন দিকে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।