তীব্র প্রতিযোগিতার ধকল! ২৫,৫২৪ কোটি টাকায় বিক্রি হতে চলেছে পিৎজা হাট, ক্রেতা কারা?

Published on:

Published on:

Pizza Hut to be sold for 25,524 crore rupees.
Follow

বাংলা হান্ট ডেস্ক: পিৎজা হাট (Pizza Hut) রেস্তোরাঁ চেইনের বিক্রির প্রসঙ্গে এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এর পেরেন্ট সংস্থা, ইয়াম ব্র্যান্ডস এটিকে ২.৭ বিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,৫২৪ কোটি টাকা) বিক্রি করবে বলে মঙ্গলবার ঘোষণা করেছে। সংস্থাটি আরও জানিয়েছে যে, প্রাইভেট ইক্যুইটি ফার্ম লং রেঞ্জ ক্যাপিটাল চিনের মূল ভূখণ্ডে থাকা পিৎজা হাটকে বাদ দিয়ে বিশ্বের অন্যান্য জায়গা জুড়ে থাকা সংস্থাটিকে প্রায় ১.৫ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে। এদিকে, চিনের মূল ভূখণ্ডে থাকা পিৎজা হাটকে ইয়াম চায়না হোল্ডিংস ইনকর্পোরেটেড প্রায় ১.২ বিলিয়ন ডলারে কিনে নেবে।

বিক্রি হতে চলেছে পিৎজা হাট (Pizza Hut):

বিকল্পের সন্ধান নভেম্বরে শুরু হয়েছিল: মূলত, অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই চেনের বিক্রয়ের হাসের কারণ দেখিয়ে ইয়াম ব্র্যান্ডস পিৎজা হাটের বিকল্প অন্বেষণের জন্য নভেম্বরে একটি কৌশলগত পর্যালোচনা শুরু করে।
ইয়াম ব্র্যান্ডস আশা করে যে, এই উভয় চুক্তিই তৃতীয় ত্রৈমাসিকে সম্পন্ন হবে।

Pizza Hut to be sold for 25,524 crore rupees.

পিৎজা হাট কেন বিক্রি করা হচ্ছে: ইয়াম ব্র্যান্ডস-এর পিৎজা হাট বিক্রি করার সিদ্ধান্তের প্রধান কারণগুলি হল ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, তীব্র প্রতিযোগিতার কারণে মুনাফার হার কমে যাওয়া এবং চাহিদা হ্রাস। গত এক দশকে পিৎজার বাজারে প্রতিযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ডমিনোজ এবং পাপা জন’স-এর মতো প্রতিদ্বন্দ্বীরা ডিজিটাল ডেলিভারি, আগ্রাসী মার্কেটিং এবং দ্রুত পরিষেবার ক্ষেত্রে পিৎজা হাটকে অনেকখানি ছাড়িয়ে গেছে। এর ফলে পিৎজা হাটের বাজার অংশ ক্রমাগত কমছিল।

আরও পড়ুন: পাকিস্তানের প্রতিরক্ষা বাজেটে ১৮ শতাংশের বৃদ্ধি! তবুও, ভারতের তুলনায় কত কম?

পিৎজা খাতের চাহিদা দুর্বল হয়ে পড়েছে: বিশ্বব্যাপী, বিগত বছরগুলির তুলনায় পিৎজা খাতের প্রতি গ্রাহকদের চাহিদা দুর্বল হয়ে পড়েছে। এর পাশাপাশি, মুদ্রাস্ফীতি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে পিৎজা হাটের মুনাফার হারের ওপর ক্রমাগত চাপ ছিল। তাই, কোম্পানিটি এখন এই অলাভজনক ব্যবসা থেকে সরে এসে তাদের সবচেয়ে লাভজনক ব্র্যান্ড—কেএফসি ও টাকো বেলের সম্প্রসারণের দিকে এবং পুরোপুরি প্রযুক্তির ওপর মনোযোগ দিতে চায়।

আরও পড়ুন: কলকাতায় এসেই দীর্ঘ যন্ত্রণার অবসান! রোবোটিক অস্ত্রোপচারে বাংলাদেশি যুবককে সুস্থ করল ডিসান হসপিটাল

এদিকে, কোম্পানিটি এই কৌশলগত চুক্তি থেকে প্রাপ্ত অর্থ শেয়ার হোল্ডারদের মূল্য বৃদ্ধি করতে এবং শেয়ার বাইব্যাক করতে ব্যবহার করবে। একইসঙ্গে, নতুন ম্যানেজমেন্ট পিৎজা হাটকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করবে।